১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
মানুষের রক্তেই ঝুঁকছে মশা! বন ধ্বংসে বাড়ছে নতুন বিপদ রোজার রাতে আমিরাতের ‘ঘাবগা’ ঐতিহ্য: পরিবার-বন্ধুদের মিলনে ভরে ওঠে রাত তেল সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সতর্ক করল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা কী এই ইরানের সমুদ্র মাইন: যা হয়ে উঠতে পারে এই যুদ্ধে আমেরিকার জন্য ভয়াবহ দুঃস্বপ্ন ভারতে জ্বালানি ঘাটতির আশঙ্কা নেই, সংসদে আশ্বাস জ্বালানি মন্ত্রীর ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ডিএসই ও সিএসই সূচক মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ১০ জনসহ নিহত ১২ মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে সৌদি সফরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ ভারতের ওপর বড় প্রভাব ফেলতে পারে: সতর্ক করলেন রাহুল গান্ধী

‘ভয়াল’-এ ইরফান সাজ্জাদে মুগ্ধ দর্শক

  • Sarakhon Report
  • ০৫:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • 95

সারাক্ষণ প্রতিবেদক

দর্শকপ্রিয় নাট্যাভিনেতা ইরফান সাজ্জাদ নাটকে অভিনয় করেই সবচেয়ে বেশি প্রশংসা কুঁড়িয়েছেন। একজন অভিনেতা হিসেবে তিনি তার অভিনীত বেশকিছু নাটকে অভিনয় করেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। চট্টগ্রামের এই অভিনয়শিল্পীর মিডিয়াতে একজন নম্র, ভদ্র, বিনয়ী মানুষ হিসেবেও বেশ সুনাম রয়েছে। গুনী এই অভিনেতাকে এর আগে তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই’ এবং মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানেনা মনের ঠিকানা’ সিনেমাতে অভিনয়ে করতে দেখা যায়। পরবর্তীতে দীর্ঘদিনের বিরতির পর তিনি মেধাবী নির্মাতা বিপ্লব হায়দারের ‘আলী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন। এরপর একই পরিচালকের অর্থাৎ বিপ্লব হায়দারেরই আরেকটি সিনেমা ‘ভয়াল’—এ অভিনয় করেন।

‘ভয়াল’ গত শুক্রবার রাজধানীর প্রায় দশটি সিনেমা হল’সহ ঢাকার বাইরেও আরো বেশকিছু সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই সিনেমাতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন নন্দিত নাট্যাভিনেত্রী আইশা খান। এর আগে আইশার ইরফান সাজ্জাদের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। কিন্তু সিনেমায় এবারই প্রথম তারা একসঙ্গে অভিনয় করলেন। সিনেমাটিতে ইরফাস সাজ্জাদ অভিনয় করেছেন সুজন চরিত্রে। যদিও দেশের সার্বিক পরিস্থিতি এখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অনুকুলে নয়। তারপরও ‘ভয়াল’ টিম যতোটা আশা করেছিলেন সিনেমা হলে গিয়ে দর্শক সিনেমা উপভোগ করবেন, তার অনেকটুকু প্রত্যাশাই পূরণ হয়েছে। যারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন বলা যায় সবাই ইরফান সাজ্জাদের সুজন চরিত্রে অনবদ্য অভিনয়ের প্রশংসা করেছেন।

ইরফান সাজ্জাদ বলেন, ‘ চলচ্চিত্রে এই খরা মৌসুমে যে অনেক দর্শক হলে গিয়েছেন, সিনেমাটি উপভোগ করেছেন—এটাই আমাদের কাছে অনেক ভালোলাগার বিষয়। আমরা যে পরিমাণ দর্শক আশা করেছিলাম বলা যায় তার ষাট ভাগ দর্শক আমরা হলে পেয়েছি। এরমধ্যে এই সপ্তাহে ঢাকা ঢাকার বাইরে আরো বেশকিছু সিনেমা হলে ভয়াল—প্রদর্শন যুক্ত হচ্ছে। আমি আমার চরিত্রে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিশেষত আমার পরিচিতি যারা আছেন তারা ভয়াল দেখা শেষে আমাকে ফোন করেছেন, মেসেজ দিয়েছেন। আবার এমন অনেকেই আছেন ফেসবুকে আমাকে তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। তো এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার বিষয়।

আমি ধন্যবাদ জানাই পরিচালক বিপ্লব হায়দারকে আমাকে নিয়ে ভাবার জন্য, আমাকে আলী এবং পরবর্তীতে ভয়াল সিনেমায় কাজ করার সুযোগ দেবার জন্য। আমার বিশ্বাস তিনি যদি তার মনেরমতো প্রযোজক পেতেন তাহলে আরো অনেক অনেক ভালো কিছু করতে পারতেন। কারণ আমি দেখেছি নির্মাণের ভাবনা ছাড়া আর কোনোকিছু নিয়ে তার ভাবনা নেই। তিনি নির্মাণেরই মগ্ন থাকতে চান।’ ইরফান সাজ্জাদ জানান আগামী ঈদ ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে তিনি কয়েকটি নাটকে এবং ওটিটির জন্য ওয়েব ফিল্মে কাজ করবেন।

জনপ্রিয় সংবাদ

মানুষের রক্তেই ঝুঁকছে মশা! বন ধ্বংসে বাড়ছে নতুন বিপদ

‘ভয়াল’-এ ইরফান সাজ্জাদে মুগ্ধ দর্শক

০৫:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪