০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে? যুক্তরাষ্ট্রের নতুন সন্ত্রাসবিরোধী কৌশল ঘিরে বিতর্ক, সমালোচনায় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নিউইয়র্কে আবাসন নির্মাণে বড় বাধা কমছে, বদলে যেতে পারে শহরের ভবিষ্যৎ ট্রাম্পের প্রতিশোধ রাজনীতি নিয়ে চাপে রিপাবলিকানরা ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যের হাসি, আড়ালে তাইওয়ান-ইউক্রেন-ইরান উত্তেজনা ব্রিটিশ রাজনীতির নেতৃত্ব সংকট: জনপ্রিয়তার লড়াই নয়, বাস্তবতার পরীক্ষা লন্ডনে টমি রবিনসন ঘিরে উত্তেজনা, ফিলিস্তিনপন্থী পাল্টা বিক্ষোভে কড়া নিরাপত্তা জাকার্তার ‘সামতামা ভিলেজ’: বর্জ্য আলাদা করেই কমছে ল্যান্ডফিলে চাপ জ্বালানি সংকটে নতুন সতর্কবার্তা, জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য শক্তিতে জোর দেওয়ার আহ্বান ছেলের হামলায় কুমিল্লায় প্রাণ গেল বাবার

সফ্‌টওয়্যারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত আলোচনা সভায় ভূমি উপদেষ্টা

  • Sarakhon Report
  • ০৯:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 115

অনিষ্পন্ন প্রায় সাড়ে ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক 

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জনবান্ধব ভূমি সেবা পেতে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতি মাসে অনলাইনে দেশে প্রায় ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তি হচ্ছে। তিনি অনিষ্পন্ন প্রায় সাড়ে ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সৃজিত ও মানোন্নীত সফ্‌টওয়্যার হতে যাতে জনগণ দৈনন্দিন স্বাভাবিকভাবে হয়রানিমুক্ত সেবা পায়, সেজন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

উপদেষ্টা আজ ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের জনবান্ধব ভূমি সেবার জন্য সৃজিত ও মানোন্নীত দ্বিতীয় ভার্সনের ৫ টি সফ্‌টওয়্যারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিম, ভূমি সংস্কার বোর্ডের এ. জে. এম. সালাহউদ্দিন নাগরীসহ মন্ত্রণালয় ও ভূমি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সভায় সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ বিভিন্ন জেলা থেকে ভার্চুয়ালি যোগদান করে ভূমি নাগরিক সেবার পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

ভূমি উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শতভাগ দুর্নীতি ও ঝামেলামুক্ত ভূমি সেবাদানে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এতে করে ভূমি খাতের মামলা-মোকদ্দমা ও হানাহানি দূর হবে। মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে সক্ষম হবেন।

পরে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

ভূমি উপদেষ্টা বলেন, প্রশাসনের কর্মকর্তাদেরকে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তবর্তী সরকারের প্রত্যাশিত জনগণের কল্যাণে গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নে শাসক নয়, সেবকের ভূমিকা নিয়ে কাজ করতে হবে। জনগণের সাথে সদাচরণ ও নথির কাজসমূহ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করণের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে?

সফ্‌টওয়্যারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত আলোচনা সভায় ভূমি উপদেষ্টা

০৯:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪