০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
রঘু রাইয়ের ক্যামেরা ছিল শুধু ছবি তোলার যন্ত্র নয়, এক ধরনের জীবনদর্শন ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে? যুক্তরাষ্ট্রের নতুন সন্ত্রাসবিরোধী কৌশল ঘিরে বিতর্ক, সমালোচনায় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নিউইয়র্কে আবাসন নির্মাণে বড় বাধা কমছে, বদলে যেতে পারে শহরের ভবিষ্যৎ ট্রাম্পের প্রতিশোধ রাজনীতি নিয়ে চাপে রিপাবলিকানরা ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যের হাসি, আড়ালে তাইওয়ান-ইউক্রেন-ইরান উত্তেজনা ব্রিটিশ রাজনীতির নেতৃত্ব সংকট: জনপ্রিয়তার লড়াই নয়, বাস্তবতার পরীক্ষা লন্ডনে টমি রবিনসন ঘিরে উত্তেজনা, ফিলিস্তিনপন্থী পাল্টা বিক্ষোভে কড়া নিরাপত্তা জাকার্তার ‘সামতামা ভিলেজ’: বর্জ্য আলাদা করেই কমছে ল্যান্ডফিলে চাপ জ্বালানি সংকটে নতুন সতর্কবার্তা, জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য শক্তিতে জোর দেওয়ার আহ্বান

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়” রেইন ফর লাইফ” ব্র্যাক ও ডেনমার্ক দূতাবাসের মধ্যেচুক্তি স্বাক্ষর

  • Sarakhon Report
  • ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 115

সারাক্ষণ ডেস্ক 

ব্র্যাক এবং ঢাকার রয়্যাল ড্যানিশ দূতাবাসের মধ্যে “রেইন ফর লাইফ” শীর্ষক নতুন কর্মসূচি চালুর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকাস্থ ডেনমার্কের দূতাবাসে আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর ২০২৪ তারিখে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ডেনমার্ক সরকারের ২০২২ থেকে ২০২৮ সালের কৌশলগত কাঠামোর আওতায় পরিচালিত এই দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতামূলক প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রকল্পের মোট তহবিল প্রায় ৬৪ কোটি টাকা (৩৮ মিলিয়ন ড্যানিশ ক্রোনার)। প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রকৃতি বান্ধব পদ্ধতিতে সমন্বিত কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

এ সময় ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী, গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন এবং পার্টনারশিপের পরিচালক মাফরুজা খান এবং জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান। ডেনমার্ক দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপদেষ্টা বিটালি তাসকিন ইসলাম এবং কর্মসূচি উপদেষ্টা সাঈদ মতিউল আহসান।

“রেইন ফর লাইফ” প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা এবং মোংলা উপজেলায় ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ড্যানিডা)-এর অর্থায়নে ব্র্যাক পরিচালিত বৃষ্টির পানি সংগ্রহ প্রকল্পের অভিজ্ঞতার আলোকে সাজানো হয়েছে। ২০২৭ সালের শেষ নাগাদ এই প্রকল্পটি আশাশুনি, মোংলা ও পাথরঘাটা উপজেলার জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার ৩০ শতাংশ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

প্রকল্পটি মূলত চারটি বিষয়ে প্রধান্য দেবে। প্রথমতঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর জন্য পানীয় জলের সংকট মোকাবিলা; দ্বিতীয়তঃ কৃষকদের ফসল, মাছ এবং পশু পালনসহ সার্বিক কৃষি উৎপাদনে জলবায়ু পরিবর্তনে সহনশীল পদ্ধতি গ্রহণে সক্ষম করে তোলা; তৃতীয়তঃ জৈববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণের মাধ্যমে পরিবেশগত স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং চতুর্থতঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পানির প্রাপ্যতা বিষয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা।

“রেইন ফর লাইফ’ প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের উদাহরণ, যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য টেকসই ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে কাজ করবে।

জনপ্রিয় সংবাদ

রঘু রাইয়ের ক্যামেরা ছিল শুধু ছবি তোলার যন্ত্র নয়, এক ধরনের জীবনদর্শন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়” রেইন ফর লাইফ” ব্র্যাক ও ডেনমার্ক দূতাবাসের মধ্যেচুক্তি স্বাক্ষর

০৬:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪