১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
এক সপ্তাহের কাজেই বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভাবনা পদ্মা ব্যারাজ নিয়ে ১৪ প্রশ্ন, পুরোনো সমীক্ষায় ৫০০০০ কোটি টাকার প্রকল্পে বড় শঙ্কা জুলাইয়ের পূর্ণিমায় আকাশজুড়ে ‘বাক মুন’, ২৯ জুলাই দেখা যাবে দারুণ চাঁদের দৃশ্য তারকাদের সাজে নতুন মুগ্ধতা, চোখের মেকআপ থেকে ‘কিটি কাট’ চুল—সপ্তাহের সেরা সৌন্দর্যচর্চা গ্রীষ্মে নখের সাজে নতুন ট্রেন্ড ‘নারকেল দুধ নখ’, সাদার মায়াবী ছোঁয়ায় মুগ্ধতা ২০২৬ ভেনিস চলচ্চিত্র উৎসবে আলোচনার কেন্দ্রে যে ১০ সিনেমা নিউইয়র্কে ছুরি হামলায় দুই ব্যক্তি আহত, হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৫১ বছরের যুবক নে ইয়াংজি নদীর তলদেশে প্রথম উচ্চগতির রেল সুড়ঙ্গ নির্মাণ সম্পন্ন অনিরাপদ সিইওর ৫ লক্ষণ, নেতৃত্বের আসনে বসেই যে ভুলগুলো ডেকে আনে বিপদ প্রথম সপ্তাহেই বড় সিদ্ধান্ত, নতুন দপ্তরে অ্যান্ডি বার্নহামের ব্যস্ততা

জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা, ছাগল আনছে জলদস্যুরা

  • Sarakhon Report
  • ০৪:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • 178

১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ার দস্যুরা-ছবি-সংগৃহিত

সারাক্ষণ ডেস্ক:  সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা। জিম্মি নাবিকরা জানায় জাহাজটির মালিক ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

ফলে এই মূহুর্তে জিম্মি নাবিকদের খাবার নিয়ে তেমন একটা দুশ্চিন্তা না থাকলেও বিশুদ্ধ খাবার পানি কমে যাওয়া নিয়ে চিন্তায় আছেন।

এর পূর্বে ২০১০ সালের ৫ ডিসেম্বর একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি জাহান মণি জিম্মি করেছিল সোমালিয়ার দস্যুরা। সে সময় অনেক দরকষাকষি করে ১০০ দিন পর নাবিকদের উদ্ধার করা হয়েছিল। ওই জাহাজে থাকা নাবিকরা জানান, তখন জাহাজটির খাবার ফুরিয়ে গেলে জলদস্যুরা তাদের জন্য প্রতি সপ্তাহে দুটি করে দুম্বা নিয়ে আসত।

তেরো বছর পর আবার মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। নাবিকরা সবাই বাংলাদেশি।

জলদস্যুদের সঙ্গে প্রথমবারের মতো কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হওয়ার তথ্য গত বুধবার জানায় জাহাজটির মালিকপক্ষ।

জনপ্রিয় সংবাদ

এক সপ্তাহের কাজেই বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভাবনা

জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা, ছাগল আনছে জলদস্যুরা

০৪:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪