১১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইমরানকে নিয়ে মুখ খুললেন ওয়াসিম, চাইলেন ‘ন্যায্য আচরণ’ বিরোধ মীমাংসার বৈঠকেই ছুরিকাঘাত, সাতকানিয়ায় প্রাণ গেল ১৯ বছরের হামিমের মার্কিন ডুবো ড্রোন বিকল, জব্দের দাবি ইরানের মার্কিন হামলায় ৫ ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস, পাল্টা জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা বারডেম হাসপাতালের ১৬ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ঢাকার যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না উত্তরার শপিং মলের রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট চট্টগ্রামে ট্যাংকের গোলাবর্ষণ অনুশীলনে দুই সেনাসদস্য নিহত, কর্মকর্তা আহত মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, শেষ সময় ৩০ সেপ্টেম্বর সাতকানিয়ায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে তরুণ নিহত, কিশোর গ্যাং সদস্য আটক

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অত্যন্ত অপরিহার্য

  • Sarakhon Report
  • ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 99

নিজস্ব প্রতিবেদক 

সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, বরগুনা, কুড়িগ্রাম, কক্সবাজার, লক্ষীপুর ও শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বিপিজেএফ নেতৃদ্বয় বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির খবর সংগ্রহ এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু এ দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। সাংবাদিকদের ওপর এধরনের হামলা ও নির্যাতন এ অপরাধ সামগ্রিকভাবে সমাজে একটি বিশাল বিরূপ প্রভাব ফেলবে। আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, আমরা সরকারের কাছে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হামলা প্রতিরাধে কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানাচ্ছি। এসব সহিংসতার বিষয়ে নিরপেক্ষ, দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও কার্যকর তদন্ত পরিচালনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের জন্য অত্যন্ত অপরিহার্য। আর এ অবস্থা থেকে সাংবাদিকদের প্রতিত্রাণ পাওয়ার জন্য অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন আবশ্যক।

জনপ্রিয় সংবাদ

ইমরানকে নিয়ে মুখ খুললেন ওয়াসিম, চাইলেন ‘ন্যায্য আচরণ’

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অত্যন্ত অপরিহার্য

০৩:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫