০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
রুপিয়ার দুর্বলতা শুধু মুদ্রাবাজারের সংকট নয়, মধ্যবিত্তের ভঙ্গুর ভবিষ্যতেরও প্রতিচ্ছবি বৈদেশিক ঋণের চাপে বাংলাদেশ চরাচর মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি ঈদযাত্রায় বাড়তে পারে হামের সংক্রমণ, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ‘দ্য জাপানিজ ওয়ে অব প্যারেন্টিং’ বইয়ে জাপানি মাতৃত্বের অদৃশ্য শ্রম ও আধুনিক পরিবারের নতুন প্রশ্ন স্টার ওয়ার্সের বড় পর্দায় প্রত্যাবর্তন, ডিজনির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা নিখোঁজ বৃদ্ধদের অদৃশ্য ট্র্যাজেডি: বার্ধক্য, ডিমেনশিয়া ও সমাজের ব্যর্থতা ই-কমার্স আইনে রাইড-হেইলিং অন্তর্ভুক্তির পরিকল্পনা ঘিরে বিতর্ক ইন্দোনেশিয়ায়

দেশে দশটি রোগে বেশি মানুষ মারা যায়: হার্ট অ্যাটাকে সবচেয়ে বেশি

  • Sarakhon Report
  • ০৪:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • 171

সারাক্ষণ ডেস্ক

দেশে দশটি রোগে বেশি মানুষ মারা যায়। এর মধ্যে হার্ট অ্যাটাকে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এরপরেই আছে ব্রেইন স্ট্রোক, শ্বাসতন্ত্রের রোগ, যকৃতের ক্যান্সার ও অ্যাজমা, সাধারণ জ্বর, উচ্চ রক্তচাপ, নিউমোনিয়া, হৃদরোগ ও ডায়বেটিস।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে এই তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্যানুযায়ী, দেশে হার্ট অ্যাটাকে মৃত্যুর হারে কোনো পরিবর্তন আসেনি। ২০২৩ সালে ১.০২% মানুষ মারা গেছে হার্ট অ্যাটাকে, ২০২২ সালেও এই সংখ্যা একই ছিল। তবে ব্রেইন স্ট্রোকে মৃত্যুর হার বেড়েছে। ২০২৩ সালে এ হার ছিল ০.৬৪%, এর আগের বছর যা ০.৫৩% ছিল।

মৃত্যু হার বেড়েছে যকৃতের ক্যান্সারেও। ২০২৩ সালে যকৃতের ক্যান্সারে মারা গেছে ০.২৭% মানুষ, এর আগের বছর যা ছিল ০.২৩%। তবে দেশে অ্যাজমায় মৃত্যু কমেছে। ২০২৩ সালে প্রতি হাজারে ০.২৭% মানুষ অ্যাজমায় মারা গেছে, ২০২২ সালে যা ছিল ০.২৮ %। সাধারণ জ্বরেও আগের বছরের তুলনায় মৃত্যু কমেছে।

দেশে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ২০২৩ সালে মৃত্যু বেড়েছে, তবে নিউমোনিয়া ও হৃদ্‌রোগে মৃত্যু হার অপরিবর্তিত আছে।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের বিবিএসের সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩: গুরুত্বপূর্ণ ফলাফল’-শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

রুপিয়ার দুর্বলতা শুধু মুদ্রাবাজারের সংকট নয়, মধ্যবিত্তের ভঙ্গুর ভবিষ্যতেরও প্রতিচ্ছবি

দেশে দশটি রোগে বেশি মানুষ মারা যায়: হার্ট অ্যাটাকে সবচেয়ে বেশি

০৪:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪