০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
যোগ্যতার সরকার: পাকিস্তানের গণতন্ত্রে এখন প্রয়োজন দক্ষতার নতুন কাঠামো তেল কি আবার ১০০ ডলারে উঠবে? মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ ঝুঁকিতে বাড়ছে দাম হামসদৃশ উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বাংলাদেশে মৃতের সংখ্যা ৯২২ ইউরোপে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা, তীব্র দাবদাহে ধস নামছে কৃষি উৎপাদনে ২০ বছর পূর্তিতে নতুন গান নিয়ে ফিরছে বিগব্যাং বুসান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’ বিলবোর্ডে নতুন ইতিহাস গড়ল স্ট্রে কিডস, ‘দিস অ্যান্ড দ্যাট’ উঠল ৩৮ নম্বরে ইওনজুন, ডিনো থেকে ইভান—একক সংগীতে নিজেদের সৃজনশীল নিয়ন্ত্রণে কে-পপ তারকারা রূপকথার গল্পে ১৭ গানের মহাকাব্য, নতুন অ্যালবামে ওয়ানউইয়ের নতুন অধ্যায় চার বছর পর জেওয়াইপি-ঘনিষ্ঠ নতুন কন্যাদল ‘আওয়ার বার্থডে’র অভিষেক

উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু ৩০ জুন; রুটিন প্রকাশ

  • Sarakhon Report
  • ০৩:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • 116

চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ জুন। বাংলা প্রথম পত্র দিয়ে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ আগষ্ট পর্যন্ত।
ব্যবহারিক পরীক্ষা ১২ আগষ্ট থেকে শুরু হয়ে চলবে ২১ আগষ্ট পর্যন্ত।
আজ ২ এপ্রিল আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাও পূর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এই প্রক্রিয়া চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া ২৮ এপ্রিল পর্যন্ত এই টাকা জমা দেওয়া যাবে। ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে হবে।

কেন্দ্র ফি বাবদ প্রতি পরিক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পত্র প্রতি ২৫ টাকা দিতে হবে। অন্যদিকে, ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের মোট ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সোনালী ব্যাংকের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাসস

জনপ্রিয় সংবাদ

যোগ্যতার সরকার: পাকিস্তানের গণতন্ত্রে এখন প্রয়োজন দক্ষতার নতুন কাঠামো

উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু ৩০ জুন; রুটিন প্রকাশ

০৩:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪