শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াসমিন লাবণ্য। ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও কর্মরত লাবণ্য। প্রতিবছরই বেতারে নিয়মিতভাবে গান গেয়ে আসছেন। সেইসাথে মাঝে মাঝে উপস্থাপনাও করেন। তবে পেশাদার উপস্থাপিকা হিসেবে লাবণ্য’র যাত্রা শুরু ২০১৩ সালে এটিএন বাংলায়।২০১৬ সাল থেকে তিনি মাছরাঙ্গা টিভিতে উপস্থাপনা করে আসছেন নিয়মিতভাবে। তবে এখন বিটিভি, গ্লোবাল টিভিতেও উপস্থাপনা করছেন। এবারের ঈদে বেতারের অনুষ্ঠানে তার নতুন একটি মৌলিক গান প্রচারে এলো। সেইসাথে তারই উপস্থাপনায় একটি অনুষ্ঠানও প্রচার হয়।‘স্মৃতির বৃষ্টিতে’ শিরোনামের গানটি ঈদেই প্রচারে এলো বেতারে। গানটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। গানটির সুর করেছেন মো. ইসহাক। এছাড়াও ঈদের তৃতীয় দিনে বেতারে দুপুর ২.২০ মিনিটে প্রচার হয় লাবণ্যরই উপস্থাপনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে আড্ডা’ অনুষ্ঠানটি।উল্লেখ্য, সঙ্গীত জীবনে লাবণ্যর প্রাপ্তির ঝুলিতে রয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ শিশু পুরষ্কার, খেলাঘর থেকে স্বর্নপদক, নতুন কুঁড়ি, শাপলা কুঁড়ি, পদ্মকুড়ি ও ফুলকুড়ি থেকে পুরষ্কার, বুলবুল ললিতকলা পুরষ্কার, নজরুল সংগীত শিল্পী হিসেবে স্বাধীনতা সংসদ থেকে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মামনা ২০২৪।
বিনোদন
বেতারের নতুন গানে লাবণ্য
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াসমিন লাবণ্য। ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও কর্মরত লাবণ্য। প্রতিবছরই বেতারে নিয়মিতভাবে গান গেয়ে আসছেন। সেইসাথে মাঝে মাঝে উপস্থাপনাও করেন। তবে পেশাদার উপস্থাপিকা হিসেবে লাবণ্য’র যাত্রা শুরু ২০১৩ সালে এটিএন বাংলায়। ২০১৬
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরির দাবি, এখন কী করবেন
অনলাইনে হয়রানির শিকার কিশোরীদের বিষণ্নতার ঝুঁকি প্রায় চার গুণ, বলছে গবেষণা
মূল্যস্ফীতির ধাক্কা: সবজিওয়ালার পুঁজি থেকে করপোরেট অর্থনীতি
দিল্লিতে যুব বিক্ষোভ দমনে ধরপাকড়, নির্বাচন কমিশনপ্রধানের পদত্যাগ দাবি
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মেশিনের দাপটেও টিকে আছে টাঙ্গাইলের তাঁতশিল্প, বিদেশে হাতে বোনা শাড়ির সম্ভাবনাসর্বাধিক পঠিত
আরও পড়ুন
সর্বশেষ
দৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।






