০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত; ঘটনার সাথে জড়িত ০১ জন গ্রেফতার

৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এর অধীনস্থ একটি ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা'কে শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে অপরাধীকে (মোঃ হানিফ) সেনাবাহিনী কর্তৃক আটক এর একটি স্থিরচিত্র

গত ২২ জুন ২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড-১/এ, বাসা-২৯ এর সামনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে ঘিরে ফেলে আনুমানিক ৬-৭ জন ব্যক্তি। তারা প্রকাশ্যে সাবেক সিইসি’র গলায় জুতার মালা পরিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা সহ ফেসবুকে সরাসরি সম্প্রচার করে।

সাবেক সিইসি’র বিরুদ্ধে মামলা থাকায় বিষয়টি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও, তাদের সামনেই সাবেক সিইসিকে লাঞ্ছনার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাবেক সিইসিকে ডিবি পুলিশের হেফাজতে হস্তান্তর করে।

ঘটনাটি সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের নজরে আসলে সেনাবাহিনী দ্রুত অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন ২০২৫ তারিখে বর্ণিত ঘটনায় মব ভায়োলেন্স সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত মোঃ হানিফ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে অন্যান্য জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত; ঘটনার সাথে জড়িত ০১ জন গ্রেফতার

০৪:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫