১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

প্রতিদিন একটি রুমাল (পর্ব-১৮)

জোনাকি

একটা হেস্তনেস্ত হয়ে যাক, আবুল হোসেন তাই চাচ্ছিলেন।

খুব ভালভাবে তিনি জানেন তাঁর কজায় এমন কোনো দৈবশক্তি নেই যার বদৌলতে উদ্ভূত পরিস্থিতির মোড় ফেরাতে পারেন, সব সমস্যার সমাধান করতে পারেন। এমনিতেই এখন অন্তহীন সমস্যা। প্রতিদিনই তা বাড়ছে; ভুঁইফোঁড়, চিরস্থায়ী। একথা তিনি অনেক আগেই বুঝে গিয়েছেন, খুব বেশি একটা কিছু করা তাঁর পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। নিজের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে তিনি পুরোমাত্রায় সজাগ, অসাধ্য সাধনের ছিটেফোঁটা হাতছানিও কখনো তাঁকে প্রলোভিত করেনি।

সংসারের অভ্যন্তরে নিঃশব্দে যা কিছু ঘটছে তা আকস্মিক কোনো ঘটনা নয়, ঘরের কোণের ঝুলকালির মতোই দিনের পর দিন একটু একটু করে যাবতীয় সমস্যা স্তূপীকৃত হয়েছে; বলা চলে তাঁর চোখের সামনে, নাকের ডগায়, আর এ যাবৎ তিনি দেখেও দেখেননি, বুঝেও বোঝেননি। দৃশ্য পরিবর্তন হয়েছে প্রতিদিন, স্রোতের ছোবলে যেমন পাড় ধসে পড়ে, ঘাটে শ্যাওলা জমে, দেয়ালের বাল্বে আস্তরণ পড়ে ধুলোর, এ-ও তেমনি।

অত্যন্ত রক্ষণশীল মানুষ আবুল হোসেন। সংসারের গরিবি হালে তাঁর এ স্বভাব নিঃশব্দে নিজের ঠাঁই ক’রে নিয়েছিলো এক সময়। এখন বয়েস ও অর্থাভাবের ভারে ন্যুজ। গালের চামড়া ঝুলে পড়েছে, নৈরাশ্য ও দুশ্চিন্তার যাঁতাকলে অতি অল্পেই ক্লান্ত হয়ে পড়েন, এখন কারণে-অকারণে তাঁর মাঝে-মাঝেই চিত্ত-বিভ্রম ঘটে, সবকিছুর ওপর তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

যেমন, এই কিছুদিন থেকে তিনি সংসারধর্ম পালনকে সম্পূর্ণ অর্থহীন বলে মনে করতে শুরু করেছেন। অপরিসীম ক্লান্তি তাঁকে অগোচরে ঘৃণার দিকে ঠেলে দিয়েছে। কিছু কিছু বিজাতীয় স্বার্থচিন্তাও তাঁকে মাঝে-মাঝে আচ্ছন্ন ক’রে ফেলে, যদিও সে সবের আয়ু খুব বেশিক্ষণের নয়; ‘বড় দুঃসময় যাচ্ছে’-এই ধরনের একটি সিদ্ধান্তে পৌঁছে আবার তিনি গা-হাত-পা ছেড়ে দেন। তাঁর জীবনে কোনোদিন কোনো উচ্চাশা ছিলো না, এখনো নেই। বেঁচে থাকার জন্যে নিজের মতো ক’রে তিনি সংকীর্ণ অথচ নিরুপদ্রব গণ্ডি কেটে নিয়েছিলেন, পা বাড়াননি কখনো এর বাইরে।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও

প্রতিদিন একটি রুমাল (পর্ব-১৮)

১২:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫