১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ইউক্রেনের লক্ষ্য ২০২৭ সালের মধ্যেই ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষামূলক মডেল প্রকৃতি ও পাখির টানে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বিল অডি খোলা পানিতে সাঁতার কতটা নিরাপদ, বৃষ্টির পর বাড়ে যে ভয় রাশিয়ার বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের বিতর্কে ইতালির কোচের দৌড় থেকে ছিটকে পিরলো আঠা-লেবেল ছাড়াই কাগজের প্যাকেজিং, বদলে যেতে পারে পুনর্ব্যবহারের ভবিষ্যৎ বালিতে বিদেশিদের দৌড় ক্লাবে স্থানীয়দের বাদ দেওয়ার অভিযোগ, দুই ডাচ নাগরিক নিষিদ্ধ আসামে ভয়াবহ বন্যা, ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে ৬ লাখের বেশি মানুষ জাপানে প্রথম মসজিদ নির্মাণ ঘিরে তীব্র বিতর্ক, পরিচয় সংকটে ফুজিসাওয়া আয়ারল্যান্ডের উপকূলে বিশাল হাঙরের অবিশ্বাস্য কাছাকাছি দেখা মিলছে বয়স বাড়লেও হাড় শক্ত রাখবে যেসব খাবার, দুধের বাইরেও আছে সহজ উপায়

জ্বালানি সংকটে স্কুলে হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা, ষষ্ঠ দিনও বিবেচনায়: শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলায় দেশের স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন মিলিয়ে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

সাপ্তাহিক ছয় দিন ক্লাস চালুর ভাবনাও

মন্ত্রী বলেন, এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, বৈশ্বিক সংকট কতদিন চলবে তা অনিশ্চিত, তাই স্কুলে হাইব্রিড পদ্ধতি চালু করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। রমজানসহ বিভিন্ন কারণে অনেক ক্লাস মিস হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হতো। এখন ছয় দিনে বাড়ানোর কথাও বিবেচনা করা হচ্ছে।

৮৫% জরিপ অংশগ্রহণকারী অনলাইন শিক্ষার পক্ষে

সাম্প্রতিক এক জরিপে প্রায় ৮৫ শতাংশ উত্তরদাতা অনলাইন শিক্ষার সুযোগ চেয়েছেন বলে মন্ত্রী জানান। তবে তিনি সতর্ক করেন, সম্পূর্ণ অনলাইনে চলে গেলে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকি রয়েছে। তাই একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির কথা বিবেচনা করা হচ্ছে। একই দিন শিক্ষামন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের লক্ষ্য ২০২৭ সালের মধ্যেই ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষামূলক মডেল

জ্বালানি সংকটে স্কুলে হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা, ষষ্ঠ দিনও বিবেচনায়: শিক্ষামন্ত্রী

০৮:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬