০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৩০)

  • Sarakhon Report
  • ০২:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • 110

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

নতুন পদ্ধতি আরোপ করবেন তবে খল হবেন না

স্মার্ট নেতা সব সময়ই নেগোশিয়েশানে নতুন পদ্ধতি আরোপ করবেন। এবং পদ্ধতি অনেক কিছু তিনি অতীতের ইতিহাস থেকে নেবেন, অনেকগুলো তিনি সৃষ্টি করবেন।
তবে প্রকৃত নেগোশিয়ানে বা আলাপ আলোচনায় স্মার্ট নেতাকে বিশ্বস্ত হতে হয়। কারণ, আলাপ আলোচনায় বুদ্ধির খেলা যেমন বড় তেমনি বিশ্বস্ততাও একটি বড় সম্পদ। তাই স্মার্ট নেতাকে সব সময় মনে রাখতে হবে, কোন আচরণের ভেতর দিয়ে তিনি যে খল না হন। তাকে মনে রাখতে হবে, নেতা মানেই নায়ক, তার জন্যে ঝড় ঝাপটা আছে, তবে তাকে সবই জয় করতে হবে সংগ্রাম দিয়ে।

সংগ্রামের প্রস্তুতি ও নিজেকে সৎ রাখা

স্মার্ট নেতাকে সংগ্রামের প্রস্তুতিটা ছোট বেলা থেকেই নিতে হয়। যখন তিনি কোন কিছুর নেতা নন, তখনও তাকে মনে মনে নেতা হতে হয়। এবং এভাবে তার পথ চলতে গিয়ে যদি লক্ষ্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়, সেখানে তাকে ধরে নিতে হয়, এটাই তার স্বাভাবিক বিষয়। প্রস্তুতি ছাড়া যদি কেউ পৌঁছায়, তাকে দেখে কখনও ঈর্ষান্বিত হতে নেই। স্মার্ট নেতাকে সব সময়ই নিজের প্রস্তুতির জন্যে যুদ্ধ করতে হয়। ঈর্ষা, ক্ষোভ এগুলো মানুষের এই যুদ্ধের শক্তি কমিয়ে দেয়।

সংগ্রামের পথে নেগোশিয়ানের স্বাভাবিক শিক্ষা পাওয়া যায়

নেগোশিয়েশানের মূল শক্তি অভিজ্ঞতা। তাই জীবন সংগ্রামের পথে যিনি আসেন তার অভিজ্ঞতা অনেক বেশি। একারণে স্বাভাবিকই তিনি আলাপ আলোচনায় ভালো হবেন। মনে রাখতে হয়, বড় কর্পোরেট আলোচনা, রাজনৈকি আলাপ আলোচনা ও জীবনের অতি সাধারণ ঘটনার আলোচনা সব কিছুর ভেতর একটা মিল আছে। তাই সব থেকে বড় বিষয় হলো জীবনের ছোট বড় সব ঘটনাকে যত বেশি মনে রাখা যায়। এটাই কিন্তু এনসাইক্লোপিডিয়ার মতো একটা বিষয়।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৩০)

০২:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪