“প্রায়ই আমাদের দৈনন্দিন জীবনে মন ছুটে চলে… আমাদের শরীর আর মন যেন দুই ভিন্ন জায়গায় থাকে,” বলেন চীনা চিকিৎসাবিদ অউ।

“ধ্যান, চিগং ও তাই-চির মূল লক্ষ্যই হলো এই গতি ধীর করা,” তিনি যোগ করেন।

যদিও ব্রুকস মনে করেন না যে গরম পানি পান করা বিশেষ কোনো স্বাস্থ্যগত সুবিধা দেয়, তিনি স্বীকার করেন এটি মানসিকভাবে সহায়ক হতে পারে।

“এটা এক ধরনের রুটিন… যা আপনাকে নিজের জন্য কিছুটা সময় দেয়—যা ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ভুলে যাই,” তিনি বলেন।

খান বলেন, মানসিক স্বাস্থ্যে এর ইতিবাচক প্রভাব তিনি অনুভব করেছেন এবং সকালে গরম পানি পান করাকে তিনি নিজের জন্য কিছু সময় নেওয়ার অংশ হিসেবে দেখেন।

“আমি এটিকে ধীরে চলার, চারপাশকে উপলব্ধি করার এবং কোনো উদ্দেশ্য নিয়ে দিন শুরু করার একটি সুযোগ হিসেবে দেখি।”