জাতীয় নাগরিক পার্টি (NCP) ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামে একটি ছায়া বাজেট উপস্থাপন করেছে। প্রস্তাবিত বাজেটের আকার ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ৬২ হাজার কোটি টাকা বেশি।
৭১ দফার এই ছায়া বাজেটকে দলটি শুধু বিকল্প বাজেট নয়, একটি নতুন রাষ্ট্র পরিচালনার রোডম্যাপ হিসেবে তুলে ধরেছে।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার একটি সংকটকবলিত অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। উচ্চ খেলাপি ঋণ, আমদানিনির্ভর জ্বালানি এবং দুর্বল বিনিয়োগ পরিবেশ থেকে বের হতে হলে কাঠামোগত সংস্কার দরকার।












