হৃদয় আমার খোলা থাকুক
ই. ই. কামিংস
হৃদয় আমার খোলা থাকুক সবসময় ছোট ছোট পাখিদের জন্য,
জীবনের গোপন রহস্য যাদের ঘিরে।
পাখিদের গান অনেক অনেক ভালো, যা জানা আছে তার চেয়েও।
মানুষ তখনই বুড়িয়ে যায়, পাখিদের গান বাজে না যখন আর প্রাণে।
আমার মন কেবলই ঘুরে বেড়ায় ক্ষুধার্ত,
নির্ভীক, তৃষ্ণার্ত আর অনেক কোমল এক নম্র।
এমনকি রবিবার হলেও আমি যেন ভুল করি,
মানুষ যখন কেবলই সঠিককে গোনে সে তো আর তরুণ নয়।
নিজেকে যেন কখনোই কোনও কাজে লাগানো না হয়–
তখন তোমাকে যেন এমনভাবে ভালোবাসি যা সত্যের থেকেও বেশি।
এমন বোকা হতেও ইচ্ছে করে-
যে একটি হাসি দিয়ে সমস্ত আকাশকে নিজের দিকে টানতে চায়।
অনুবাদক: ত্রিবেনী শামস











