(ক) বারেন্দ্র ব্রাহ্মণ-এই শ্রেণি ব্রাহ্মণ প্রায়ই ধনী। জেলার বড় বড় রাজা জমিদার প্রভৃতি এই শ্রেণির ব্রাহ্মণ। তাহিরপুর, পুঠিয়া, নাটোর, বলিহার, চৌগ্রাম, লালোর, কাসিমপুর, পানশীপাড়া, জোয়াড়ী, দারীকুশী, আটগ্রাম, ইসলামগাতি, খাজুরা প্রভৃতি স্থানের রাজা ও জমিদারেরা এই শ্রেণির ব্রাহ্মণ। বর্তমান আয়তন অপেক্ষা পূর্বে এই জেলার আয়তন পাঁচগুণ বেশি ছিল। এইরূপ বৃহৎ জেলা ১৭৬৫ খ্রিস্টাব্দে তাহিরপুর, পুঠিয়া, নাটোর প্রভৃতি রাজার হস্তে ছিল। মহারাণী শরৎসুন্দরীর জীবনচরিতে শ্রীযুক্ত গিরিশচন্দ্র লাহিড়ি মহাশয় লিখিয়াছেন যে-“রাজসাহী জেলার বর্তমান আয়তন সঙ্কীর্ণ হইলেও অনেক স্থানে বারেন্দ্র ব্রাহ্মণগণের পূর্ব পুরুষদিগের বসতি-চিহ্ন, অদ্যাপি লুপ্ত হয় নাই। কুলজ গ্রন্থে বারেন্দ্র ব্রাহ্মণগণের যে সকল সমাজের উল্লেখ আছে তাহার অধিকাংশ বর্তমান রাজসাহী জেলার সীমা মধ্যে দেখা যায়। তবে দীর্ঘকালে নামের অপভ্রংশ মাত্র হইয়াছে; যথা-মধ্যগ্রাম (মাঝগ্রাম), গুড় নদী (গুড়নই), গুণিগাছা, ভাদুড়ি (ভাতুড়িয়া), মধুগ্রাম (মৌগ্রাম), বালষষ্টিক (বালশাটিয়া), মঠগ্রাম (মঠগাঁ), গঙ্গাগ্রাম (গাঙ্গইল), বিশাখা (বিশা), রাণীহারি (রায়না), কুড়মুড়ি (কুড়মইল বলিহার), শীতলী (শীতলাই), তালড়ি (তানোর), দেবলী (দেউলা), নিদ্রালী (নিন্দাইল), কালিগ্রাম (কালিগ্রা), খর্জুরী (খাজুরিয়া), পঞ্চবটি (পাঁচবাড়িয়া), চম্পটি (চামটা), বোড়গ্রাম (বড়াইগাঁ), করঞ্জ (করঞ্জা), বোথড়ি (বোথড়) ইত্যাদি নাম ও সমাজের চিহ্ন দেখা যায়।” সুষেণাদির পুত্রগণ বরেন্দ্রভূমিতে একশত গ্রাম (গাঁই) প্রাপ্ত হইয়া বাস করেন। ইহারাই বারেন্দ্র শ্রেণি ব্রাহ্মণ বলিয়া পরিচিত। এই বারেন্দ্র ব্রাহ্মহ্মণগণ প্রধানত তিন শাখায় বিভক্ত, যথা-(১) কুলীন, (২) সিদ্ধ শ্রোত্রিয়, (৩) কষ্ট শ্রোয়িত্র। কোন্ শাখায় কত গাঁই তাহার তালিকা নিম্নে দেওয়া গেল:
ইতিহাস
রাজসাহীর ইতিহাস (পর্ব -১৫)
(ক) বারেন্দ্র ব্রাহ্মণ-এই শ্রেণি ব্রাহ্মণ প্রায়ই ধনী। জেলার বড় বড় রাজা জমিদার প্রভৃতি এই শ্রেণির ব্রাহ্মণ। তাহিরপুর, পুঠিয়া, নাটোর, বলিহার, চৌগ্রাম, লালোর, কাসিমপুর, পানশীপাড়া, জোয়াড়ী, দারীকুশী, আটগ্রাম, ইসলামগাতি, খাজুরা প্রভৃতি স্থানের রাজা ও জমিদারেরা এই
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির ধাক্কা: সবজিওয়ালার পুঁজি থেকে করপোরেট অর্থনীতি
দিল্লিতে যুব বিক্ষোভ দমনে ধরপাকড়, নির্বাচন কমিশনপ্রধানের পদত্যাগ দাবি
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মেশিনের দাপটেও টিকে আছে টাঙ্গাইলের তাঁতশিল্প, বিদেশে বাড়ছে হাতে বোনা শাড়ির চাহিদা
স্তন ক্যানসার সচেতনতায় জোর, দেশে বছরে আক্রান্ত ১২ হাজারের বেশি নারী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারদৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।






