০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

আইসিসির সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও এ নিয়ে কোনো আইনি লড়াই বা সালিশি প্রক্রিয়ায় যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে অনুষ্ঠিত বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত করে আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি।

আইসিসির সিদ্ধান্ত ও আইনি পথের আলোচনা
আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে আলোচনা চলছিল, বিসিবি চাইলে আদালত বা সালিশি ট্রাইব্যুনালে যেতে পারে কি না। তবে আইসিসি বোর্ড সভায় ১৪–২ ভোটে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় শুরু থেকেই সেটি পরিবর্তনের আইনি সম্ভাবনা নিয়ে সংশয় ছিল।

বিসিবির চূড়ান্ত অবস্থান
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন স্পষ্ট জানান, বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই। তিনি বলেন, আইসিসির বোর্ডের সিদ্ধান্ত বিসিবি মেনে নিয়েছে। আইসিসি যখন জানিয়েছে, বাংলাদেশ খেলতে যেতে পারবে না কিংবা খেলা অন্যত্র স্থানান্তর করা হবে না, তখন ভারতের মাটিতে গিয়ে খেলা সম্ভব নয়। এই অবস্থানেই বিসিবি অনড় থাকবে এবং কোনো ধরনের আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় যাবে না।

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বলল বিসিবি

সরকারের সিদ্ধান্ত ও বিসিবির ভূমিকা
এর আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি বাংলাদেশ সরকারের। বিসিবি পরিচালকের বক্তব্যেও একই বিষয় উঠে এসেছে।

আমজাদ হোসেন জানান, আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট বৈঠকে স্পষ্ট সিদ্ধান্ত আসে—নির্ধারিত সূচিতে পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে অংশ নিতে পারবে না। এই সিদ্ধান্ত সরকারিভাবেই বিসিবিকে জানানো হয়েছে।

গণভোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল -  Corporate Sangbad | Online Bangla NewsPaper

আইসিসিকে অবস্থান জানানো
তিনি আরও বলেন, আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান জানাতে বললে বিসিবি সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একই কথা পুনর্ব্যক্ত করেছে। বিনয়ের সঙ্গে আইসিসিকে জানানো হয়েছে, বর্তমান ফিক্সচার অনুযায়ী বাংলাদেশের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

১২:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬