০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

আগামী নির্বাচনের স্পষ্ট দুটি তারিখ দিয়েছে সরকার: প্রেস সচিব

  • Sarakhon Report
  • ০৭:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • 127

প্রধান উদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্পষ্ট দুটি তারিখ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “সরকারের অবস্থান স্পষ্ট। মধ্য ফেব্রুয়ারিতে সব সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত হবে। তারপরই সংস্কারের কাজ শুরু হবে। যদি নূন্যতম সংস্কার হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর যদি আরেকটু বেশি সংস্কারের দরকার হয় তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি সরকারপ্রধান নিজেও বলেছেন।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তবে ভোটের তারিখ কবে হবে সেটি নির্ভর করবে সংস্কারের ওপর।”

এই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেয়া হবে না। এটা সরকারে কঠোর ও স্পষ্ট অবস্থান।

ক্লিন ইমেজের কেউ যদি আওয়ামী লীগের রাজনীতি করতে চায় তাহলে তাদের নিজ দলের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে ফিরতে হবে। দলের অপকর্মের জন্য অনুতপ্ত হয়ে রাজনীতিতে ফিরতে হবে, যুক্ত করেন তিনি।

জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রেস উইংয়ের সদস্য আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “মেয়েদের ফুটবল খেলাকে প্রমোট করতে চায় এই সরকার। ওই ঘটনাকে সরকার খুব সিরিয়াসলি নিয়েছে। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে গুরুত্বের সাথে দেখতে বলা হয়েছে। এ বিষয়ে গ্রহণযোগ্য সমাধান চায় সরকার।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে নতুন নীতিমালার সুপারিশও করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

এছাড়া সমসাময়িক নানা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেয় প্রেস উইং।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

আগামী নির্বাচনের স্পষ্ট দুটি তারিখ দিয়েছে সরকার: প্রেস সচিব

০৭:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫