০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৩৮)

  • Sarakhon Report
  • ০৭:০০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • 338

সুবীর বন্দ্যোপাধ্যায়

উল্লিখিত রাত্রিকালীন দেবতা বা প্রধানদের নাম-এর সঙ্গে দিনেরবেলার নাম কিছু মিল আছে। কিন্তু দিনেরবেলার সঙ্গে রাতের দেবতার পার্থক্য হল যে ঈশ্বরের মধ্যে বা ঈশ্বর সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে একরকম ধারণা বা বিশ্বাস কাজ করে। সেক্ষেত্রে দেবতার নাম বা কাজ-এর বিষয়টি প্রধান ভূমিকা পালন করে এবং এর সঙ্গে যুক্ত আছে অন্যান্য কিছু গল্পকথা।

এরকম একটি লোকগল্প হল যে সূর্য অস্ত যাবার সময় পবিত্র মন ও প্রাণ-এর পুরোহিত তারার পর্বত শিখরে আরোহন করেছিলেন। এর নাম হল হুয়াক্সাচিল্লিকাত (Huaxa chillicate)। এখানে একটা আগ্নেয় উৎপাতের উৎস আছে এবং তার মাঝে মধ্যেই বিস্ফোরণ ঘটে। মেক্সিকো উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে এই আগ্নেয় বিস্ফোরণ দেখা যায়।

রাতের প্রহর যত বাড়ে মহামান্য পুরোহিতগণ ততই খুব সন্তপর্ণে স্বর্গের দৃশ্যাবলী দর্শন করেন। দেখার কাজ ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ আলদেবারান (Aldebaran) বা মেরিয়াদেস (Meriades)-এর মত নক্ষত্ররা স্বর্গের কেন্দ্রীয়স্থলে না পৌঁছয় ও এই সঙ্গে তারারা পৃথিবীর অন্তহীন বয়ে চলার ইঙ্গিত না দেখায়। আজতেকদের পৃথিবী, পাহাড়, প্রকৃতি এবং প্রকৃতির নানা উত্থান-পতন সব কিছুর সঙ্গে এক ধরনের লোককথা নির্ভর বিশ্বাস জড়িয়ে আছে।

এই বিশ্বাস, ধর্মীয় চিন্তা এবং লোকাচার-এর অর্থ, যাথার্থতা, প্রয়োজনীয়তা সবকিছুই আজতেকদের নিজস্ব একান্ত মনের ভালবাসা। এই সভ্যতা, বিশ্বাসকে আক্রমণকারী দেশ স্পেনসহ ইউরোপীয় শক্তি নিজেদের মত করে ব্যাখ্যা করেছে। বলেছে এরা পিছিয়ে পড়া, অনুন্নত সংস্কৃতি ও শিক্ষাসম্পন্ন।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৩৭)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৩৭)

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৩৮)

০৭:০০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫