০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি জাতীয় পার্টি চেয়ারম্যানের সমর্থন

  • Sarakhon Report
  • ০৫:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 94

সারাক্ষণ ডেস্ক

আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি আবারো সমর্থন ব্যক্ত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদরে। তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বৈষম্যের শিকার। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ হয়না। উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের যৌক্তিতা তুলে ধরে ২০২০ সালের ১৯ নভেম্বর ও ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বক্তৃতা করেছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে একীভূত করা হয়েছে। সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতিও দেয়া হয়েছে। এমনকি প্রাথমিক থেকে মাদ্রাসা শিক্ষার বাকি অংশ একইভাবে এমপিও ভূক্ত হয়ে শতভাগ বেতন-ভাগ পাচ্ছে। কিন্তু, দুঃখজনক হলেও সত্য অধিকারের আড়ালে রয়ে গেছে প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। দ্রারিদ্র্যতার সাথে যুদ্ধ করে এই সকল মাদ্রাসা টিকে আছে। আর মানবেতর জীবন যাপন করলেও, দায়িত্ব পালনে অনিহা নেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ক্ষোভের সাথে বলেন, যৌক্তিক দাবিতে দারিদ্রপিড়িত এই শিক্ষক সমাজ যখন আন্দোলনে নামে, তাদের ওপর নির্যাতন চালানো হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি জাতীয় পার্টি চেয়ারম্যানের সমর্থন

০৫:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫