১০:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

  • Sarakhon Report
  • ০৫:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • 131
নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। হাইকোর্ট বিভাগ থেকে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশিফা হোসেন। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান । তিনজন বিচারপতির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো আটজনে।
রাষ্ট্রপতি এই তিন বিচারপতির নিয়োগ দেওয়ার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ারের সই করা একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারপতিকে তাদের শপথগ্রহণের দিন হতে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন। এ নিয়োগ শপথগ্রহণের পর থেকে কার্যকর হবে।
বর্তমানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। এছাড়া বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহীম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম , বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। এখন তিনজন বিচারপতির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো আটজনে।
জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

০৫:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪