০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

আবারও বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৩ সেনা

  • Sarakhon Report
  • ০৪:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • 148

জাফর আলম, কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

শনিবার (৩০ মে) ভোর ৫টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই তিন সদস্য সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে এসে আশ্রয় নেন। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

বিভিন্ন সময়ে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সেদেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে সেদেশের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন।এনিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ভোর বেলা মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য বাংলাদেশ অভ্যন্তরে আশ্রয় নিলে বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে।ইতোপূর্বে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের সবাইকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটেলিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে।

খুব শীঘ্রই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।এদিকে সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয় জনসাধারণ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সীমান্ত ক্যাম্পগুলো ইতোমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

আবারও বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৩ সেনা

০৪:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪