০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল খেলতে না গিয়ে ভারত সফর বাতিল করেছে। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এর ফলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন না।

বিসিবির বোর্ড মিটিং আজ, আলোচনায় থাকছে যেসব বিষয় | The Daily Campus

বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত। পরে তিনি বক্তব্য পরিবর্তন করে জানান, এটি সরকারের সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের যৌক্তিক সিদ্ধান্ত ছিল।

এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন বিসিবি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দেশের অন্যতম এই কোচ আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ হিসেবে অভিহিত করেন।

কোচ সালাউদ্দিন বলেন, ‘উনি (আসিফ নজরুল) খাড়ার ওপর এমন মিথ্যা কথা বলবেন, এটা ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন, আমরা এটা মানতে পারছি না।’

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন কো...

তিনি আরও জানান, ‘আমার দুইজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তাদের কোথায় যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তাদের টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একজন ব্যক্তি এক সেকেন্ডে একটি দলকে নষ্ট করতে পারেন।’

গত ১০ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা ত্যাগ স্বীকার করেছে দেশের ক্রিকেট এবং জনগণের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্যও ভূমিকা রেখেছে।’

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

০৬:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬