০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩২)

  • Sarakhon Report
  • ০৫:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • 133

সুবীর বন্দ্যোপাধ্যায়

বিয়ের অন্য এক প্রথা

বিয়ের সাধারণ প্রথা মোটামুটিভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু সম্ভ্রান্ত ঘরের ছেলেদের বিয়ের সময় অন্য বিশেষ প্রথার চলও আছে। যেমন বরের বাড়ি থেকে এক টুকরো কাপড়, ইয়ামা এবং ড্রাম নিয়ে অনুষ্ঠান হয়। এই কাপড় ও ড্রামের সঙ্গে বর কনের জন্য উপহার হিসেবে সোনা ও রূপোর কিছু অলংকার ও কাঠ কাটার যন্ত্র নিয়ে আসে।

এই সঙ্গে থাকে শস্যের গুচ্ছ বা ভুট্টা এবং এর সঙ্গে থাকে নানা ধরনের সুগন্ধ ফুল ও সোনার জগ। এ বাদেও হবু শ্বশুরের জন্য পাত্র কিছু উপহার নিয়ে আসে। এখানে একটি সুন্দর শর্ত মাখানো মজার প্রথা আছে। যদি কাঠ কাটার যন্ত্র, কুয়েক এবং অন্যান্য সামগ্রী কনের বাবা মায়ের পছন্দ হয়, তবে ঐ বিয়ে পাকা বলে ধরে নেওয়া হয়। ইনকা এবং আমেরিন্দিয়ানদের এই বিয়ের প্রথাকে ‘অসুর’ প্রথা বলা হয়।

ভারতবর্ষে স্মৃতির মনুসংহিতায় এই ধরনের বিয়ের উল্লেখ আমরা পাই। ষাট রকম প্রথার মধ্যে অন্যতম হল অসুর প্রথা। ভারতীয় প্রথার সঙ্গে আরো এক মিল আছে। বিয়ের সময় বর যখন কনের বাড়িতে যায় তখন তার সঙ্গে বরযাত্রীর মত বাবা- মা-সহ আত্মীয়, বন্ধু, পরিজন থাকে।

কনের বাড়ি পৌঁছবার পর বর, কনের বাবা- মা এবং অন্যান্য পরিজনের নমস্কার করে শ্রদ্ধা জানায়। সে বসার জন্য কাপড় জাতীয় কিছু পেতে দেয়। এর পর কাঠ দিয়ে চুল্লি জাতীয় কিছু জ্বালিয়ে দেয় এবং এর পরে ঐ চুল্লিতে মাংসের একটা ঝোল সুন্দর করে তৈরি করে।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩২)

০৫:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪