১২:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

ইফতারে ডাবের পানি না আখের রস—কোনটি বেশি স্বাস্থ্যকর, জানুন সঠিক সিদ্ধান্ত

সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা পানীয় শরীরকে যেমন তৃপ্তি দেয়, তেমনি দ্রুত শক্তি জোগায়। আবহাওয়ায় যখন ধীরে ধীরে গরমের অনুভূতি বাড়ছে, তখন অনেকেই ইফতারে প্রাকৃতিক পানীয় বেছে নিতে চান। এই তালিকায় সবার আগে থাকে ডাবের পানি ও আখের রস। দুটিই পুষ্টিগুণে ভরপুর, কিন্তু প্রশ্ন একটাই—ইফতারে কোনটি বেশি স্বাস্থ্যকর?

আখের রসের উপকারিতা

আখের রস সম্পূর্ণ প্রাকৃতিক একটি পানীয়, যা শরীরে দ্রুত শক্তি জোগাতে সক্ষম। সারাদিন না খেয়ে থাকার পর এটি তাৎক্ষণিকভাবে ক্লান্তি দূর করে। আখের রসে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে চাঙা করে তোলে। পাশাপাশি এটি শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করতে এবং যকৃত সুস্থ রাখতে সহায়তা করে। গরমে শরীর ঠান্ডা রাখতেও আখের রস কার্যকর। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা এবং শরীরকে সজীব রাখতেও এর ভূমিকা আছে।

পুষ্টিতে ভরা ডাবের পানি কাদের জন্য ক্ষতিকর?

ডাবের পানির উপকারিতা

গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে ডাবের পানি অত্যন্ত উপকারী। এটি প্রাকৃতিকভাবে শরীরকে ভেতর থেকে সজীব রাখে। ডাবের পানি হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং অম্লতার সমস্যা কমায়। রক্তচাপের ভারসাম্য বজায় রাখতেও এটি কার্যকর ভূমিকা রাখে। যারা হালকা ও সহজপাচ্য পানীয় খুঁজছেন, তাদের জন্য ডাবের পানি ভালো বিকল্প।

হজমের দিক থেকে কোনটি ভালো

রোজার পর অনেকেরই হজমে সমস্যা দেখা দেয়। আখের রস বেশি পান করলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে, বিশেষ করে যাদের পাকস্থলী সংবেদনশীল। অন্যদিকে ডাবের পানি হালকা হওয়ায় সহজেই হজম হয় এবং পেটে আরাম দেয়। তাই ইফতার শুরুর জন্য ডাবের পানি বেশ স্বস্তিদায়ক বলে মনে করেন পুষ্টিবিদরা।

ইফতারে ডাবের পানি না আখের রস: কোনটি বেশি স্বাস্থ্যকর?

ডাবের পানি না আখের রস—কোনটি বেছে নেবেন

দুটি পানীয়রই আলাদা উপকারিতা রয়েছে। যদি দ্রুত শক্তি ফিরে পেতে চান, তবে পরিমিত পরিমাণে আখের রস উপকারী হতে পারে। তবে যদি লক্ষ্য থাকে শরীরকে হাইড্রেট রাখা এবং হালকা অনুভব করা, তাহলে ডাবের পানি বেশি উপযোগী। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য ডাবের পানি তুলনামূলকভাবে নিরাপদ, কারণ এতে শর্করার মাত্রা কম। আখের রসে প্রাকৃতিক চিনি বেশি থাকায় সেটি পান করার ক্ষেত্রে সতর্কতা জরুরি।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে আপনার শারীরিক অবস্থা ও প্রয়োজনের ওপর। ইফতারে সুস্থ থাকতে চাইলে পরিমিতি বজায় রাখা এবং শরীরের চাহিদা বুঝে পানীয় নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

ইফতারে ডাবের পানি না আখের রস—কোনটি বেশি স্বাস্থ্যকর, জানুন সঠিক সিদ্ধান্ত

০৫:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬