০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

ইশকুল (পর্ব-০৪)

  • Sarakhon Report
  • ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • 146
আর্কাদি গাইদার
প্রথম পরিচ্ছেদ
“আচমকা কালি ধেবড়ে গেছে, তো আমি কী করব। আর ওই গুবরে পোকাটার জন্যে আমার কী দোষ? আমি তো আর ইচ্ছে করে পোকাটাকে পাতার ফাঁকে পুরে রাখি নি। বোকা পোকাটা কী করে যেন পাতার ফাঁকে ঢুকে চেপ্টে রয়েছে, তার জন্যে আমার দোষ হল? হাঃ, হাতের লেখা নিয়েও আবার মাথা ঘামাতে হবে, ওটা নাকি আবার বিজ্ঞান। আমি মোটেই লেখক হতে চাই না।’
‘তাহলে কী হতে চাও, শুনি?’ রিপোর্ট-কার্ডে সই করতে-করতে মা কড়াভাবে শুধোলেন, ‘কাড়ের বাদশা? ইনস্পেক্টর আবার কার্ডে’ লিখে দিয়েছেন ফায়ার- প্লেসের চিমনি বেয়ে তুমি স্কুলের ছাদে উঠেছিলে। কী মতলব তোমার? চিমনি- পৌঁছা ঝাড়ুদারের কাজ শিখতে চাও নাকি?’
‘না-না-না। আমি শিল্পী হতে চাই না, লেখক হতে চাই না, চিমনি-পৌঁছা ঝাড়ুদারও হতে চাই না। আমি নাবিক হব।’
‘কেন, নাবিক কেন?’ থতমত খেয়ে মা শুধোলেন।
‘আর কিচ্ছুটি নয়। সব ঠিক করে ফেলেছি। বুঝতে পারছ না, কী দারুণ
মজার কাজ?’
তবু মা মাথা নাড়লেন।
‘যত সব বিদঘুটে খেয়াল! আর কখনও যদি বাজে-বাজে নম্বর বাড়িতে এনেছ তো দেখাব মজা। এমন মার দেব না যে তোমার নাবিক হওয়া বের করে দেব।’ আহা, বললেই হল! মা আমাকে যেন কতই মারছেন। আমার গায়ে কোনোদিন একটা আঙুলও ছোঁয়ান নি তিনি। একবার শুধু আমাকে বাড়ির যে-ঘরে ভাঙাচোরা জিনিসপত্র থাকত সেই ঘরে বন্ধ করে রেখেছিলেন। কিন্তু তার জন্যে পরদিন সারা দিন ধরে মাংসর পিঠে নিয়ে অনেক সাধাসাধি করেছেন আর সিনেমায় যাওয়ার জন্যে বিশ কোপেক পর্যন্ত, দিয়েছেন। আহা, ওইরকম আমাকে যদি আরও কয়েক দিন বন্ধ করে রাখতেন মা।
জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

ইশকুল (পর্ব-০৪)

০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪