০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

ইশকুল (পর্ব-১৭)

  • Sarakhon Report
  • ০৮:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • 178
আর্কাদি গাইদার

তৃতীয় পরিচ্ছেদ

মা আমার কান্ড দেখে এত রেগে গিয়েছিলেন যে বিছানা থেকে নেমে এসে আলো নিবিয়ে দিয়েছিলেন। মার ঘুমিয়ে পড়া পর্যন্ত আমি খানিক ঘাপটি মেরে রইলুম, তারপর যিশুর মূর্তির নিচে জালিয়ে-রাখা ছোট্ট বাতিটা নিয়ে ফের পড়া শুরু করলুম।’

একদিন গুজব রটল, অস্ট্রিয়ান যুদ্ধবন্দীদের আমাদের রেল-স্টেশনে নিয়ে আসা হয়েছে। শুনে ইশকুল ছুটির পর ফেক্কা আর আমি ছুটলুম সেখানে। স্টেশনটা ছিল শহর ছাড়িয়ে অনেক দূরে। সেখানে যেতে হলে লম্বা ছুট লাগিয়ে কবরখানার পথ ধরে, শহরতলীর জঙ্গল পেরিয়ে পাকা রাস্তায় এসে উঠতে হত, তারপর একটা লম্বা আঁকাবাঁকা খাদও পেরোতে হত।

‘আচ্ছা, ফেক্কা, তোর কী মনে হয়, যুদ্ধবন্দীদের কি শেকল দিয়ে বেধে রাখা হয়েছে?’

‘কে জানে, হতেও পারে। হলে আশ্চায্য হব না। নইলে ওরা তো লম্বা দেবে। তবে শেকল-বাঁধা থাকলে বেশি দূর দৌড়নো যায় না। জেলখানার কয়েদীদের দেখিস, তারা কোনোরকমে পা টেনে চলতে পারে, তার বেশি না।’

‘কিন্তু তারা তো কয়েদী, চোর-ছ্যাঁচোড় চুরি করে নি।’ যুদ্ধবন্দীরা তো আর কারো কিছু ফেদুকা আমার দিকে কড়া চোখে তাকাল এবার।

‘তুই কি ভাবিস বল তো? মনে করিস লোকে জেলে যায় শুধু চুরি করে আর খুন-খারাপি করে? কত কারণে যে লোকে জেল খাটে তার কিছু ঠিক-ঠিকানা আছে নাকি?’

‘আর কী কী কারণে রে?’

‘হাঁ, বুঝলি, আচ্ছা, আমাদের হাতের কাজ শেখাতেন যিনি সেই মাস্টারমশাই জেল খাটছেন কেন বল্ দেখি? জানিস না তো? ঠিক ওই কারণে।’

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

ইশকুল (পর্ব-১৭)

০৮:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪