০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

ইশকুল (পর্ব-৪৫)

  • Sarakhon Report
  • ০৮:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • 156

আর্কাদি গাইদার

ষষ্ঠ পরিচ্ছেদ

খেলার সময় আমরা অবিশ্যি জানতে পারলুম কেন ওকে ডেকে পাঠানো হয়েছিল। কেন, বল দেখি? না-না, হাতে হাতকড়া লাগিয়ে কয়েদখানায় পাঠানোর জন্যে নয়, এমন কি খারাপ আচরণের জন্যে লিষ্টে ওর নাম তোলার উদ্দেশ্যেও নয়, শুধু আগের বছর বিনা পয়সায় তিকা যে গণিতের পাঠ্যবইটা ইশকুল থেকে পেয়েছিল সেজন্যে কোথায় যেন একটা সই করতে!

দু-দিন পরে আবার খুলে গেল ইশকুল। আবার গমগম করতে লাগল ক্লাসরুমগুলো। প্রত্যেকেই কী করে গ্রীষ্মের ছুটি কাটিয়েছে তা বলতে লাগল, একেক জনে কত কত মাছ, কাঁকড়া, গিরগিটি আর শজারু, ধরেছে তার হিসেব দিতে ব্যস্ত হয়ে উঠল।

একজন বড়াই করে বললে সে বাজপাখি শিকার করেছে, আরেকজন উত্তেজিত হয়ে বর্ণনা দিতে লাগল কেমন করে সে জঙ্গল থেকে ব্যাঙের ছাতা আর বুনো স্ট্রবেরি সংগ্রহ করেছে, তৃতীয় জন দিব্যি গেলে বলতে লাগল সে একটা জ্যান্ত সাপ ধরেছে। ইশকুলে। এমনও কিছু ছেলে ছিল যারা সারা গ্রীষ্ম ক্রাইমিয়া আর ককেশাসের স্বাস্থ্যনিবাসগুলোয় কাটিয়েছিল।

তবে সংখ্যায় এরা ছিল খুবই কম। এরা নিজেদের আর সকলের থেকে একটু তফাত করে রাখত, শজারু কি বুনো স্ট্রবেরির গল্পো ফাঁদত না, কেবল পামগাছ, সমুদ্রে স্নান আর ঘোড়া নিয়ে গম্ভীর চালে আলাপ করত নিজেদের মধ্যে।

ওই বছর, এবং সেই প্রথম, আমাদের জানানো হল যে জিনিসপত্র সাংঘাতিক দুমূল্য হয়ে ওঠায় সাধারণত আমরা যে-রকম পশমী কাপড় ব্যবহার করতুম অভিভাবকরা আমাদের তার চেয়ে শন্তার কাপড় দিয়ে বানান্যে ইশকুলের পোশাক ব্যবহার করার অনুমতি দিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

ইশকুল (পর্ব-৪৫)

০৮:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪