০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

ইশকুল (পর্ব-৫৬)

  • Sarakhon Report
  • ০৮:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • 99

আর্কাদি গাইদার

সপ্তম পরিচ্ছেদ

যে ভাবা সেই কাজ। এক দৌড়ে জামাকাপড়ের ঘরে গিয়ে কোটটা গায়ে চড়িয়ে ফের একছুটে একেবারে রাস্তায়। বেরোবার সময় সজোরে দড়াম করে দরজাটা দিলুম বন্ধ করে।

ওইদিন সন্ধেয় অনেক ব্যাপারে বাবা আমার চোখ খুলে দিতে চেষ্টা করলেন।

‘আচ্ছা, বাপি, ফ্রন্ট থেকে পালাবার আগে তুমি তো বেশ সাহসী লোক ছিলে, তাই না?’ বললুম আমি। ‘তুমি ভয় পেয়েছিলে বলে পালাও নি তো?’

‘আমি এখনও ভিতু নই, বাবা,’ শান্তভাবে বাবা বললেন। কিন্তু সঙ্গে সঙ্গে কেন জানি আমার চোখ দুটো চলে গেল জানলার দিকে আর আমি চমকে উঠলুম।

দেখলুম, রাস্তার ওপার থেকে একজন পুলিস সোজা আমাদের বাড়ির দিকে আসছে। লোকটা আস্তে-ধীরে হেলে-দুলে এগুচ্ছে দেখলুম। রাস্তার মাঝামাঝি এসে সে হঠাৎ ডানদিকে ফিরল, তারপর বাজারের দিকে হেটে চলে গেল।

‘নাঃ, ও… এখানে আসছে না,’ দমকে দমকে বললুম আমি, প্রায় প্রতিটি অক্ষরে থেমে থেমে। ভয়ানক হাঁপাচ্ছিলুম।

পরদিন সন্ধেয় বাবা আমাকে বললেন:

‘বরিস, বাড়িতে যে-কোনোদিন কেউ-না-কেউ এসে পড়তে পারে। তোমাকে যে খেলনাটা পাঠিয়েছি ওটা ভালো জায়গায় লুকিয়ে রেখো। আর মনে সাহস রেখো! তুমি এখন আর বাচ্চা নও দ্যাখো, কত বড়টি হয়ে উঠেছ তুমি! আমার জন্যে ইশকুলে যদি কোনো ঝামেলায় পড়, কিছু মনে কোরো না, কেমন? আর, কিছুতে ভয় পেয়ো না যেন। চারপাশে কী ঘটছে ভালো করে নজর রেখো, তাহলেই আমি তোমাকে যা বলেছি তার মানে বুঝতে পারবে।’

তোমার সঙ্গে আবার তো দেখা হবে, বাপি, তাই না?’

‘হ্যাঁ। মাঝে মাঝে আসব বই কি, তবে এ-বাড়িতে নয়।’

‘ভবে? কোথায়?’

‘সময় হলেই জানতে পারবে।’

ইতিমধ্যেই চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু পাড়ার মুচি আমাদের বাড়ির গেটের পাশে তার হারমনিয়ম-বাজনাটা বাজাচ্ছিল বসে। আর ওকে ঘিরে একপাল ছেলেমেয়ে হৈ-হল্লা জুড়ে দিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

ইশকুল (পর্ব-৫৬)

০৮:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪