০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

ইশকুল (পর্ব-৫৯)

  • Sarakhon Report
  • ০৮:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • 143

আর্কাদি গাইদার

অষ্টম পরিচ্ছেদ

বেশির ভাগ ছেলেই এতে একমত হল। এর কারণ, ক্লাসরুমের দেয়ালে টাঙানো পবিত্র ছবিগুলির একটিতে দেবদূতদের সঙ্গে নরকের রক্ষীদের লড়াইয়ের একটি দৃশ্য ছিল। আর তাতে মিখাইলকে বর্শাধারী হিসেবে দেখানো হয়েছিল। আর সেই বর্শার ফলকে গাঁথা তিনটে ভূতপ্রেতকে ছটফট করতে আর আরও তিনটেকে পা-ওপরে-মাথা-নিচে-করে সোজা তাদের মাটির তলাকার আশ্রয়ের দিকে দৌড় দিতে দেখা যাচ্ছিল।

এর দু-দিন পর আমাকে জানানো হল যে টিচার্স কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছেন, ইশকুল পালানোর মতো অন্যায়ের জন্যে আমাকে আচার-আচরণের ঘরে খারাপ নম্বর দেয়া হবে।

সাধারণভাবে এর অর্থ দাঁড়াল এই যে এর পরে আর কোনো অন্যায় করলে আমাকে ইশকুল থেকে তাড়িয়ে দেয়া হবে।

এরও তিন দিন পর আমার হাতে একটা লিখিত বিজ্ঞপ্তি ধরিয়ে দেয়া হল। তাতে বলা হয়েছিল, আমার মাকে আমার ইশকুলের সেই বছরের প্রথম ছ-মাসের মাইনের পুরো রুবল অবিলম্বে জমা দিতে হবে। বাবা সৈনিক হিসেবে যুদ্ধে গিয়েছিলেন বলে এর আগে পর্যন্ত আমাকে পুরো মাইনের অর্ধেক দিতে হত।

আমার জীবনে সে-ই শুরু হল কঠিন সময়। আমার নাম দেয়া হল ‘ফেরারীর ছেলে’। কী লজ্জা! যে-সব ছাত্রের সঙ্গে আগে আমার বন্ধুত্ব ছিল, একে একে দূরে সরে গেল তারা। অন্যেরা, যারা তখনও আমার সঙ্গে মিশত, তারাও কেমন অদ্ভুত আচরণ শুরু করল, যেন আমার একটা ঠ্যান্ড কাটা পড়েছে, কিংবা আমার পরিবারে কেউ সদ্য মারা গেছে। ক্রমে ক্রমে সকলের কাছ থেকে সরে এলুম আমি, খেলাধূলোয় যোগ দেয়াও ছেড়ে দিলুম, বন্ধ করলুম দলের সঙ্গে ভিড়ে অন্য দলের সঙ্গে লড়াই করা আর ক্লাসের ছেলেদের বাড়ি যাওয়া।

হেমন্তের লম্বা লম্বা বিকেল আর সন্ধেগুলো হয় বাড়িতে, নয়তো তিকা কিন আর তার পাখিদের সঙ্গে কাটাতে লাগলুম।

ওই সময়টায় তিমুস্কার সঙ্গে ভারি ভাব জমে উঠল। ওর বাবাও আমার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তবে মাঝে মাঝে কেন যে তিনি আড় চোখে স্থিরদৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন, তারপর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে একটাও কথা না-বলে ঝমঝম করে চাবি বাজিয়ে চলে যেতেন, তা কিছুতেই বুঝতে পারতুম না।

জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

ইশকুল (পর্ব-৫৯)

০৮:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪