০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

ঈদের নাটক ‘অবিরাম দেবদাস’-এ নাসিম-মম

  • Sarakhon Report
  • ০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • 148

সারাক্ষণ প্রতিবেদক 

একটা সময় শিক্ষকতার মতো মহান পেশার সাথে সম্পৃক্ত ছিলেন নন্দিত অভিনেতা আহসান হাবিব নাসিম। পরবর্তীতে যখন শিক্ষকতা পেশা ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোযোগী হলেন তখন অনেকেই এমন বলেছিলেন, শিক্ষকতা না ছাড়লেও পারতেন নাসিম। কিন্তু বিষয়টা এমন যে অভিনয় এমনই এক পেশা, তাতে সময় দিতে হয় প্রচুর। যে কারণে সেই সময় শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে ভুল করেননি নাসিম। শিক্ষকতা পেশা ছেড়ে দিতে পেরেছিলেন বলেই নাসিম হয়ে উঠেছেন আজকের নন্দিত অভিনেতা।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনয়ে এখন অনেকটাই পরিণত। বহুমাত্রিক চরিত্রে তার অনবদ্য আর দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। যেকোনো চরিত্রে মম নিজেকে মানিয়ে নিয়ে অভিনয়টাই শতভাগ করে যাবার চেষ্টা করেন। আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য বদরুল আনাম সৌদের গল্পে  ও মেধাবী নাট্যনির্মাতা যুবরাজ খানের পরিচালনায় আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মম অভিনয় করেছেন ‘অবিরাম দেবদাস’ শিরোনামের একটি নাটকে। এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গলের নানান লোকেশনে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন,‘ অবিরাম দেবদাস-নাটকের গল্পটা দারুণ। নাট্যকারের লেখার প্রশংসা করতেই হয়। আর যুবরাজ খান প্রচণ্ড আত্ন বিশ্বাস নিয়ে কাজ করেন বিধায় তার কাজের ধরন আলাদা হয়, কাজও হয় বেশ গুছানো পরিপাটি। মম নিঃসন্দেহে একজন গুনী অভিনেত্রী। একজন পরিণত অভিনেত্রী। এক কথায় চমৎকার অভিনয় করে। এই নাটকে আমরা দু’জন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমাদের দু’জনের মধ্যে কাজের বোঝপড়াটা চমৎকার। কারণ এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি।

নাসিম ও মম সর্বশেষ রশীদুল হক পাশার নির্দেশনায় ‘গন্তব্যহীন’ নাটকে অভিনয় করেছেন। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে খিঁজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ সিনেমাটি। এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন মম।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

ঈদের নাটক ‘অবিরাম দেবদাস’-এ নাসিম-মম

০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪