০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

  • Sarakhon Report
  • ০৭:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • 141

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়ার গভীরতম খাড়া কূপ ‘শেনদিতাকে ১’-এর খনন সম্পন্ন করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে ১০,৯১০ মিটার গভীর এ কূপ খননের ঘোষণা দেয় সংস্থাটি।

তাকলামাকান মরুভূমির তারিম বেসিনের চরম পরিবেশ ও জটিল ভূগাঠনিক গঠনের চ্যালেঞ্জ উতরে গিয়ে বিশ্বের দ্বিতীয় গভীরতম খাড়া কূপ খননের মাধ্যমে গভীর তেল-গ্যাস অনুসন্ধান প্রযুক্তিতে আরও একধাপ এগিয়ে গেল চীন। প্রকল্পটি বিশ্বের গভীরতম লাইনার সিমেন্টিং, ওয়্যারলাইন ইমেজিং লগিং এবং দ্রুততম ১০ হাজার মিটার খননের রেকর্ড গড়েছে।

সংস্থা জানায়, ২০২৩ সালের ৩০ মে শুরু হওয়া এই প্রকল্প সম্পন্ন হতে ৫৮০ দিনেরও বেশি সময় লেগেছে। এর মধ্যে শেষ ৯১০ মিটার খননে লেগেছে ৩০০ দিন।

কূপের সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে ১২টি ভূতাত্ত্বিক স্তর ভেদ করে ৫০ কোটি বছরের পুরনো শিলা স্তরে পৌঁছানো সম্ভব হয়েছে।

গবেষকরা জানান, ১০ হাজার মিটার গভীরে তাপমাত্রা ২১০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সেখানকার বায়ুচাপ ১৪৫ মেগাপ্যাসকেল, যা সমুদ্রের গভীরতম অঞ্চল মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও বেশি।

চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন বিশ্বের প্রথম ১২ হাজার মিটার স্বয়ংক্রিয় ড্রিলিং রিগ তৈরি করেছে, যা এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে।

এ ছাড়া, শেনদিতাকে-১ কূপ থেকে এশিয়ার প্রথম ১০ কিলোমিটার নিচের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ভূতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

০৭:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫