০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

এসএসসি-সমমানে পরীক্ষার্থী কমেছে, ফেল বেড়েছে প্রায় ৯০ হাজার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমলেও অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার। একই সঙ্গে কমেছে সামগ্রিক পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। এদিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ সময় শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করেন।

পরীক্ষার্থী কমেছে, ফেল বেড়েছে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ফলে অনুত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

এসএসসি পরীক্ষা: ফেলের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার

অন্যদিকে, ২০২৫ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। সে বছর উত্তীর্ণ হয়েছিল ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন এবং অনুত্তীর্ণ হয়েছিল ৬ লাখ ৬০ হাজার ৬৬০ জন।

হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৪ হাজার ৬০১ জন। কিন্তু অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৯ হাজার ৯৪৮ জন। অর্থাৎ পরীক্ষার্থী কমলেও ফলাফলে অনুত্তীর্ণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পাসের হারেও বড় পতন

পরীক্ষার্থীদের ফলাফলে অনুত্তীর্ণের সংখ্যা বাড়ার প্রভাব পড়েছে সামগ্রিক পাসের হারে। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে।

অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। এতে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আগের বছরের তুলনায় স্পষ্ট অবনমন দেখা গেছে।

পরীক্ষার্থী কমলেও ফেলের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার

কমেছে জিপিএ-৫

শুধু পাসের হার নয়, সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এবার শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ২০২৬ সালে এই সংখ্যা কমে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

পূর্ণ সিলেবাসে পরীক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে চলে ২০ মে পর্যন্ত।

ফল প্রকাশের পর পাওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পরীক্ষার্থীর সংখ্যা কমার পাশাপাশি পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বিপরীতে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার।

জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

এসএসসি-সমমানে পরীক্ষার্থী কমেছে, ফেল বেড়েছে প্রায় ৯০ হাজার

১২:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬