১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলবে ১৯ আগস্ট

  • Sarakhon Report
  • ০১:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 113

মিজান রেহমান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু ও আবাসিক হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যেখানে আগামী ১৬ আগস্ট থেকে শাটল চলাচল শুরু,একইসঙ্গে ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।বুধবার,৭ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলের আসন বরাদ্দের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে,”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০-১৪ আগস্ট হলে সিট বরাদ্দের জন্য আবেদন করা যাবে অনলাইনে,আবেদন ফি ১০০ টাকা। ১৭ আগস্ট থেকে আসন বরাদ্দ দেওয়া শুরু হবে এবং ১৮ আগস্ট হল খোলা হবে।পরবর্তী ১৯ আগস্ট ক্লাস শুরু।

বিশ্ববিদ্যালয় মারফত আরো জানানো হয়,আগে যারা আবেদন করেছে তাদের আবেদন করার প্রয়োজন নেই।আবাসিক হলের আসনগুলো বিভাগের রেজাল্ট এবং গ্রামের বাসার দূরত্ব বিবেচনা করে দেওয়া হবে।একইসাথে হলের আসবাবপত্র এবং ইলেক্ট্রিসিটিসহ অন্যান্য সংস্থার আনা হবে।

উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম সভায় হলে আসন বরাদ্দের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।একইসাথে আন্দোলনে নিহত চবির দুই শিক্ষার্থীর জন্য শোক প্রস্তাব করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলবে ১৯ আগস্ট

০১:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪