০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা নিয়ে চালক উধাও, মেসেজে লিখলেন ‘আমি বিশ্বাস ভঙ্গ করেছি’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে চালক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদ হাসান (৩০) নামে ওই চালকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে বুধবার মামলাটি করেন। মামলার আসামি জাহিদ হাসান ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

চেয়ারম্যানকে হোটেলের সামনে রেখে উধাও

মামলার এজাহার অনুযায়ী, গত ৩ এপ্রিল থেকে জাহিদ হাসান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ও চীনা নাগরিক ইউ শ্যালীর গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানার কাজ শেষে চেয়ারম্যানকে নিয়ে ঢাকার দিকে রওনা হন তিনি।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামান জাহিদ। ইউ শ্যালী খাবার খেতে হোটেলের ভেতরে গেলে ওই সুযোগে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান চালক। পরে গাড়িটি গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে এক কোটি টাকা থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মোবাইল বন্ধ, পরে পাঠান খুদে বার্তা

খাওয়া শেষে হোটেল থেকে বের হয়ে ইউ শ্যালী গাড়ি ও চালককে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। চালকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এর কিছুক্ষণ পর ইউ শ্যালীর মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠান জাহিদ। সেখানে তিনি দুঃখ প্রকাশ করে জানান, গাড়িটি লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছেন। একই সঙ্গে তিনি বলেন, জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করেননি, তবে এবার তাকে এমনটি করতে বাধ্য করা হয়েছে। বেঁচে থাকলে টাকা ফেরত দেওয়ার কথাও ওই বার্তায় উল্লেখ করেন তিনি।

গাড়ি উদ্ধার, টাকার ব্যাগ নিখোঁজ

মামলার বাদী আকরামুল ইসলাম জানান, পরে গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে গাড়ির পেছনের ডালায় রাখা এক কোটি টাকার ব্যাগটি পাওয়া যায়নি।

তিনি জানান, ইউ শ্যালী প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে পোশাক তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। গাজীপুরে তার চারটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি গুলশানে বসবাস করেন এবং বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

পুলিশের তদন্ত চলছে

রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা নিয়ে চালক উধাও, মেসেজে লিখলেন ‘আমি বিশ্বাস ভঙ্গ করেছি’

০৯:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬