০৬:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. মুহাম্মদ ইউনূস

পাসপোর্ট ও ভিসা জালিয়াতির কারণে বাংলাদেশকে বিশ্বে চ্যাম্পিয়ন বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশে জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু দেশ এখন বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল—সব মিলিয়ে বাংলাদেশকে একটি জালিয়াতির কারখানায় পরিণত করা হয়েছে।

বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, আমাদের বুদ্ধির অভাব নেই, না হলে জালিয়াতি করা সম্ভব হতো না। কিন্তু সেই বুদ্ধি ভালো কাজে না লাগিয়ে খারাপ পথে ব্যবহার করা হচ্ছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশিদের প্রবেশাধিকার দিচ্ছে না মূলত ভুয়া কাগজপত্রের কারণে। শিক্ষাগত সনদ, পেশাগত সনদ এমনকি ব্যাংক সার্টিফিকেট পর্যন্ত ভুয়া পাওয়া যাচ্ছে। এতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ওপর আস্থা নষ্ট হচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তির উন্নয়ন যদি জালিয়াতির কাজে ব্যবহৃত হয়, তাহলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই জালিয়াতির গোড়া কেটে নৈতিকতা ও ন্যায্যতার ভিত্তিতে প্রযুক্তিতে এগোতে হবে। বাংলাদেশকে আর জালিয়াতির দেশ হিসেবে পরিচিত হতে দেওয়া যাবে না।

তিনি তরুণদের প্রসঙ্গে বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান দেখিয়েছে তরুণদের শক্তি কতটা বড়। বর্তমান তরুণ প্রজন্ম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। সুযোগ পেলে তারাই নতুন বাংলাদেশ গড়ে তুলবে এবং বিশ্ব নেতৃত্বেও ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. মুহাম্মদ ইউনূস

০৯:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬