০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ০৯)

  • Sarakhon Report
  • ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • 149

ম্যাকসিম গোর্কী

সতের

তিনি আমাকে তাঁর একটি ডাইরি পড়তে দিয়েছিলেন। আমি তাতে অদ্ভুত ধরণের একটি চোস্ত কথার সন্ধান পেলামঃ “বিধাতা আমার বাসনা।”

আজ ডাইরিটা তাঁকে ফেরৎ দিয়ে প্রশ্ন করলাম, এর অর্থ কী।

তিনি পাতাটার দিকে একবার তাকিয়ে চোখ পাকিয়ে বললেন, “অসমাপ্ত চিন্তা। আমি নিশ্চয়ই বলতে চেয়েছিলাম যে ‘ভগবানকে আমার জানতে চাওয়ার বাসনাই হোলেন ভগবান।’ না, তা-ও না।” তিনি হো হো ক’রে হেসে উঠলেন, তারপর খাতাটাকে একটা নলের মতো ক’রে পাকিয়ে সেটাকে তাঁর জামার বিশাল পকেটে ঢুকিয়ে রাখলেন। সত্যই, ভগবানের সংগে তাঁর সম্পর্কটা বড়োই সন্দেহজনক লাগে। আমার মাঝে মাঝে মনে হয়, এ যেন “একই গুহায় দু’টি ভালুকের সম্পর্ক।”

আঠার

বিজ্ঞান-বিষয়ক:

“বিজ্ঞান হোলো হাতুড়ে রাসায়নিকের হাতে তৈয়ারী সোনার তাল। এটাকে সকলের পক্ষে সুলভ করবার জন্যে তোমরা একে সহজ ক’রে তুলতে চাওঃ তখন তোমরা দেখ যে তোমরা এক রাশি মেকী মুদ্রা বানিয়েছ। লোকে যখন এই সকল মুদ্রার যথার্থ মূল্য বুঝতে পারবে, তখন তারা আর এই মুদ্রাগুলির জন্যে তোমাদের ধন্যবাদ দেবে না।”

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ০৯)

০৩:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪