০৩:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪২)

  • Sarakhon Report
  • ০৩:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • 146

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

তারপর অকস্মাৎ চীৎকার ক’রে ব’লে উঠলো, যেন অনেকটা মর্মাহত হয়েই: “আমি ভেবেছিলুম, তিনি সত্যিকার এনার্কিস্ট বুঝি। সবাই দিনরাত বলছে ‘এনার্কিস্ট, এনার্কিস্ট’। আমিও বিশ্বাস করতাম…”

লোকটি কারখানার একজন ধনী মালিক। বিপুল চেহারা, বিশাল উদর; কাঁচা মাংসের মতো দগদগে মুখের রং-টলস্টয় এনার্কিস্ট হন, এটাই বাসে চায় কেন? এটি হোলো রুশাত্মার “গভীর রহস্য- গুলির” মধ্যে একটি!

লিও নিকোলাইয়েভিচ যখন কাউকে খুশী করতে চাইতেন, তখন তিনি তা পারতেন অতি সহজেই, কোনো বুদ্ধিমান সুন্দরী মেয়ের চেয়েও সহজে। কল্পনা করো, বিভিন্ন ধরণের একদল মানুষ তাঁর ঘরে ব’সে আছেন। গ্র্যাণ্ড ডিউক নিকোলাইয়েভিচ, মিখাইলোভিচ, প্রাচীর-চিত্রকর ইলাইয়া, ইয়াল্টা থেকে সমাগত একজন স্যোসাল ডেমোক্রাট, স্টান্ডিস্ট পাৎজুক, জনৈক সাংগীতিক, জনৈক জার্মান, কাউন্টেস ক্লাইন মাইকেলের জমিদারীর ম্যানেজার, কবি বৃঙ্গাকভ, এবং এ’রা সকলেই তাঁর দিকে প্রীতিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি তাঁদের সবাইকে লাওৎসের বাণী ব্যাখ্যা ক’রে শোনাচ্ছেন।

মনে হচ্ছে, তিনি যেন একটি মানবিক-ঐক্যতানিক; ভেরী, মৃদংগ, হারমোনিয়াম, বাঁশী-অনেকগুলি যন্ত্রই একসাথে বাজাবার দক্ষতা তাঁর আছে। অন্য সবার মতো আমিও তাঁর পানে তাকিয়ে থাকতাম। এখন তাঁকে একটি বারের জন্যে দেখতে আমার প্রবল ইচ্ছা করছে-কিন্তু, জানি, আর কোনদিনই তাঁকে আমি দেখতে পাবো না।

সাংবাদিকরা এসেছে। তারা জোরের সংগে বলছে যে “টলস্টয়ের মৃত্যুর জনরব অস্বীকার ক’রে” রোমে একটি টেলিগ্রাম পাওয়া গেছে। তারা ভীড় ক’রে গুঁতোগুঁতি করছে, গল্পগুজব করছে, রাশিয়ার প্রতি তাদের সহানুভূতি পর্যাপ্ত পরিমাণে প্রকাশ করছে। রাশিয়ান সংবাদ- পত্রগুলো কোনো সংশয়ের অবকাশ রাখে নি।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪২)

০৩:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫