০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

ডলার বিনিময় হার এখন বাজারের ওপর ছাড়া হবে না

  • Sarakhon Report
  • ০২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • 145

সারাক্ষণ রিপোর্ট

সারাংশ

  • বাংলাদেশের ব্যাংক খাত বর্তমানে একটি সংকটময় সময় পার করছে
  • ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ১.৮১ শতাংশে নেমে এসেছে
  • পর্যাপ্ত রিজার্ভ এবং প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের বাজার হস্তক্ষেপ তহবিল ছাড়া তা সম্ভব নয়
  • ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করার মাধ্যমে এই হার বাড়ানোর প্রচেষ্টা চলছে

বর্তমানের রিজার্ভের ওপর ভর করে ডলার বিনিময়ের হার বাজারের ওপর ছাড়া সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর তারই ঈংগিত দিলেন। তার মতে, কেন্দ্রীয় ব্যাংক বাজারের উপর বিনিময় হার ছেড়ে দিতে চায়, তবে পর্যাপ্ত রিজার্ভ এবং প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের বাজার হস্তক্ষেপ তহবিল ছাড়া তা সম্ভব নয়।

তিনি আরও বলেন, “আমি সম্পূর্ণ বাজারভিত্তিক বিনিময় হার গ্রহণ করতে পারি না, কারণ একটি অস্থির পরিবেশে বিনিময় হার ব্যাপকভাবে বাড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিনিময় হার সংক্রান্ত কিছু প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক একটি আরও নমনীয় বিনিময় হার নীতি গ্রহণ করেছে এবং ব্যাংকগুলোকে নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে।

তিনি আরও বলেন, “কিছু মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং তারা বিনিময় হারকে বাড়াতে চায়। এগুলো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভুল। আমাদের দায়িত্ব হলো বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করেন, দেশের রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ফলে বর্তমান বিনিময় হার সঠিক দিকেই রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ১.৮১ শতাংশে নেমে এসেছে, যা আগের প্রান্তিকে ছিল ৩.৯১ শতাংশ। এই ধীরগতির মূল কারণ হিসেবে রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪-৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তবে ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করার মাধ্যমে এই হার বাড়ানোর প্রচেষ্টা চলছে।

বাংলাদেশের ব্যাংক খাত বর্তমানে একটি সংকটময় সময় পার করছে, যেখানে অনিয়মিত ঋণের পরিমাণ বাড়ছে এবং বিনিয়োগের হার নিম্নগামী। বাংলাদেশ ব্যাংক কঠোর নীতিমালা গ্রহণ করেছে, যার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের সুস্থতা ও আস্থার পুনরুদ্ধার করতে হলে কার্যকর আইনি সংস্কার, কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থা এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর দরকার হবে। এর আগে বিনিময় হার বাজারের ওপর ছাড়া সম্ভব নয়।

এ বিষয়ে একজন সাবেক ব্যাংক চেয়ারম্যান ও অর্থনীতিবিদের মতামত, শেখ হাসিনার আমলে তার সব ক’জন গর্ভনর বিনিময় হার আর্টিফিশিয়াল রাখার পক্ষে ছিলেন। যা মূলত অর্থনীতিতে শেষ অবধি খারাপ ফল ওই সরকারের আমলেই দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

ডলার বিনিময় হার এখন বাজারের ওপর ছাড়া হবে না

০২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫