০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

ডি-৮ সম্মেলনে যোগ দিচ্ছেন ড. ইউনূস ও শেহবাজ শরীফ

  • Sarakhon Report
  • ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • 150

বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগীতাকারী প্রতিষ্ঠান ‘ডি-৮’ এর ১১তম সম্মেলনে যোগ দিতে কায়রো যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস৷

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বার্তা সংস্থা ইউএনবিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সম্মেলনে ড. ইউনূস এর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন৷

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সম্মেলনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফর যোগদানের কথা রয়েছে৷

ডি-৮ অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন  মূলত ইরান, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া,মালয়েশিয়া, তুরস্ক ও নাইজেরিয়ায়র সমন্বয়ে গঠিত৷ বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে আগামী ১৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি-৮ এর সম্মেলনটিকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে৷ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে বিশেষভাবে জোর দেয়া হবে এবারের সম্মেলনে ৷

এছাড়াও মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষভাবে গাজা ও লেবানন ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে৷ সিরিয়ার বাশার আল আসাদ পতনের মাধ্যমে শেষ হয়েছে বাথ পার্টির ৬১ বছরের শাসনের৷ সিরিয়ার পরিবর্তিত বাস্তবতায় মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী অবস্থানের কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে৷

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে বাসার আল আসাদের সরকার ইরান ও রাশিয়ার সহযোগিতায় বিগত ১৩ বছর ধরে লড়াই করে আসছিল৷ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে৷ ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের গুরুত্ব আন্তর্জাতিক অভিযোগ আনা হচ্ছে বিগত কয়েক বছর ধরে৷ এমন পরিস্থিতিতে সিরিয়ায় আসাদ সরকারের পতনে মধ্যপ্রাচ্যে ইরান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্রকে হারিয়েছে৷

তবে ইরানের অনেক নাগরিক আসাদের পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের নিজ দেশের সরকারের বিষয়ে আশার আলো দেখছেন৷ ইরানের শাসকদের বিরুদ্ধেও ভিন্ন মতাদর্শের সমর্থকদের হত্যা ও জেল-হেফাজতে নির্যাতনের অভিযোগ রয়েছে৷

ডয়চে ভেলে বাংলা

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

ডি-৮ সম্মেলনে যোগ দিচ্ছেন ড. ইউনূস ও শেহবাজ শরীফ

০৫:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪