১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

তাহসান-মিথিলা’র বাজি

  • Sarakhon Report
  • ০৭:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • 167
সারাক্ষণ প্রতিবেদক

খেলা যেমন একদিকে বিনোদন, কোটি দর্শকের মনোরঞ্জন করে। অন্যদিকে কিছু অসাধু চক্র এই খেলাকে কেন্দ্র করে বসায় জুয়ার আসর। ইদানীং অসংখ্য কোম্পানি গজিয়ে উঠেছে, যারা অনলাইনে পেতেছে জুয়ার ফাঁদ। এসব ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। ক্রিকেটে বাজির গল্পে এবার নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘বাজি’।

সিরিজটি বানিয়েছেন আরিফুর রহমান। বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসান খানকে। সিরিজটিতে তাহসান বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেননি নির্মাতা। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন তাহসান।

এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ ওয়েব সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন তাহসান। বাজি সিরিজে তাহসানের সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি। আরো আছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার প্রমুখ।

নির্মাতা আরিফুর রহমান বলেন, ‘ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান-মিথিলা। পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক।’ জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সাত পর্বের এই সিরিজ।

জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

তাহসান-মিথিলা’র বাজি

০৭:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪