০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংখ্যালঘু অধিকারকর্মীরা। সোমবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংখ্যালঘু ঐক্য মোর্চা।

মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তাদের বক্তব্যে উঠে আসে, এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয়, বরং সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বলেন, দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনা একটি জঘন্য অপরাধ। তিনি দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতেই হবে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও তিনি দাবি জানান।

পাঁচ আগস্টের গণআন্দোলনের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নিপীড়নের ঘটনা বেড়েছে উল্লেখ করে নির্মল রোজারিও বলেন, এসব ঘটনার একটি প্রতিবেদন ঐক্য পরিষদের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরা হয়েছে। তবে এখনো পর্যন্ত কার্যকর বিচার বা দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।

তার ভাষ্য অনুযায়ী, গণআন্দোলনের পর সংঘটিত প্রতিটি সহিংসতা ও নিপীড়নের ঘটনাই বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে। দিপু চন্দ্র দাস হত্যার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতেই এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, সরকার যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেয়, সেটিই তাদের প্রধান দাবি। একই সঙ্গে সরকার কী ধরনের পদক্ষেপ নেয়, তা সংগঠনের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে শুরু হয়ে নয়াপল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের মানববন্ধন

০৩:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫