০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

দ্বিতীয় স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন চীনের মহাকাশচারীরা

  • Sarakhon Report
  • ০৫:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • 138

জানুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনচৌ-১৯ মিশনের নভোচারীরা তাদের দ্বিতীয় স্পেসওয়াক বা এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটিসের (ইভিএ) জন্য প্রস্তুতি নিচ্ছে। চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানিয়েছে, মহাকাশচারীরা সুস্থ রয়েছেন এবং মহাকাশ স্টেশনটি স্বাভাবিকভাবে কাজ করছেন।

সোমবার প্রকাশিত এক ভিডিওতে ক্রুদের মিশনের আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে দেখা গেছে। তারা তাদের স্পেসসুটগুলো স্পেসসুট পরীক্ষা এবং কক্ষপথে যান্ত্রিক আর্ম অপারেশন অনুশীলন করছেন। ইতোমধ্যেই স্পেসওয়াকে নিযুক্ত দুই ক্রু সদস্য স্পেস স্টেশনের অভ্যন্তরে মহড়াও দিয়েছেন।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর নয় ঘণ্টা স্পেসওয়াক করে একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন শেনচৌ-১৯ এর দুই নভোচারী। গত অক্টোবরে শেনচৌ-১৯ মিশন থিয়ানকংয়ে পৌঁছায়।

এই মিশনের মাধ্যমে চীন মহাকাশ গবেষণায় আরও একটি মাইলফলক স্পর্শ করেছে। মহাকাশচারীরা স্পেস স্টেশনের সরঞ্জাম পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ, জরুরী ড্রিলস এবং বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

দ্বিতীয় স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন চীনের মহাকাশচারীরা

০৫:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫