০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

নারী ইন্টার্নে হামলার প্রতিবাদে ওসমানী মেডিকেলের ইন্টার্নদের কর্মবিরতি

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা শনিবার সকালে কর্মবিরতিতে যান। সহকর্মী এক নারী ইন্টার্নের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি শুরু করেন তারা। হাসপাতাল সূত্র জানায়, শনিবার ভোররাতে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসা সেবা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক একটার দিকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিয়ে কয়েকজন ইন্টার্নের সঙ্গে এক রোগীর স্বজনদের কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে রোগীর এক স্বজন নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর শারীরিকভাবে হামলা চালায়।

BD Today | ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের  কর্মবিরতি

ঘটনার পর হাসপাতাল প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে একজন নারীসহ তিনজনকে পুলিশের হাতে তুলে দেয়। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনরা। বাধ্য হয়ে কেউ কেউ চিকিৎসার জন্য অন্য হাসপাতালে চলে যাচ্ছেন বলে জানা গেছে।

ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্তা, প্রতিবাদে কর্মবিরতি‎ -  Online Sylhet

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির জানান, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

নারী ইন্টার্নে হামলার প্রতিবাদে ওসমানী মেডিকেলের ইন্টার্নদের কর্মবিরতি

১১:১৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬