০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

নিউজিল্যান্ডে পলাতক টম ফিলিপস: নতুন ভিডিও প্রকাশ

নতুন সিসিটিভি ফুটেজে টম ফিলিপস দেখা গেছে বলে ধারণা

নিউজিল্যান্ড পুলিশ নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে তিন সন্তানের সঙ্গে নিখোঁজ হওয়া টম ফিলিপসকে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় তিন বছর আগে তিনি সন্তানদের নিয়ে অদৃশ্য হয়ে যান।

ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে দুইজন ব্যক্তি পুরো দেহ ঢেকে রাখা পোশাক পরে একটি দোকানে প্রবেশ করছে। পুলিশের দাবি, এদের একজন টম ফিলিপস এবং অন্যজন তার সন্তানদের একজন। পরে তারা একটি কোয়াডবাইক করে সরে যায়।

ডিটেকটিভ সিনিয়র সার্জেন্ট অ্যান্ডি স্যান্ডার্স জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিছু মুদি সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে।

নিখোঁজ হওয়ার ঘটনা

২০২১ সালের ডিসেম্বরে আইনগত হেফাজত হারানোর পর টম ফিলিপস তিন সন্তানকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। সন্তানদের নাম এমবার, ম্যাভেরিক ও জেয়ডা। তারপর থেকে দেশব্যাপী তাদের খোঁজ চলছে।

সর্বশেষ ফুটেজটি প্রকাশ করেছে পুলিশ, যাতে স্থানীয়রা তাদের কোনো খোঁজখবর জানাতে উৎসাহিত হয়।

চুরির ঘটনা ও পুলিশের মন্তব্য

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ২টার দিকে উত্তর নিউজিল্যান্ডের ছোট্ট শহর পিওপিওতে। পুলিশ বলছে, ২০২৩ সালের নভেম্বরে একই দোকান টার্গেট করেছিলেন ফিলিপস, তবে তখন ব্যর্থ হন।

অ্যান্ডি স্যান্ডার্স বলেন, “এই ঘটনার কেন্দ্রে রয়েছে তিন শিশু, যারা চার বছর ধরে ঘর থেকে বিচ্ছিন্ন। তাদের সুস্থতাই আমাদের প্রধান চিন্তা।”

ফিলিপসের বিরুদ্ধে গুরুতর ডাকাতি, অস্ত্র রাখা এবং আহত করার মতো অভিযোগ রয়েছে। পুলিশ আগে জানিয়েছিল, তিনি সম্ভবত অন্যদের সহায়তা পাচ্ছেন। তবে এবার প্রশ্ন উঠছে—তিনি কি সহায়তাকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, নাকি এতটাই আত্মবিশ্বাসী যে প্রকাশ্যে এসে চুরি করছেন?

পূর্ববর্তী দেখা ও পুরস্কার ঘোষণা

গত বছরের অক্টোবরে একদল কিশোর তাদের বনপথে দেখতে পায় এবং ভিডিও ধারণ করে। তখন পুলিশ জানিয়েছিল, শিশুরা বছরের পর বছর বাইরের কারও সঙ্গে যোগাযোগ করেনি, এমনকি কোনো পড়াশোনাও করেনি।

শিশুদের নিরাপদে ফেরাতে সরকার পুরস্কার ঘোষণা করেছিল, তবে কেউ তথ্য দেয়নি, ফলে তা বাতিল হয়ে যায়।

পরিবারের আবেদন

ফিলিপসের পরিবার তাকে ঘরে ফেরার অনুরোধ জানিয়েছে। তার মা স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক চিঠিতে লিখেছেন,
“টম, তুমি কেন এভাবে করলে, সেটা ভেবে আমি ভীষণ কষ্ট পাই। আমরা তোমাকে ভালোবাসি, সমর্থন দিই — সেটা কেন বোঝনি? প্রতিবার তোমার বা শিশুদের ছবি দেখলে বুক ভেঙে যায়।”

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

নিউজিল্যান্ডে পলাতক টম ফিলিপস: নতুন ভিডিও প্রকাশ

০৫:০০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫