০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

নির্বাচন ভবনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে পক্ষপাতিত্ব ও বিতর্কিত আচরণের অভিযোগ তুলে টানা দ্বিতীয় দিনের মতো নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুর থেকে ঢাকার আগারগাঁও এলাকায় অবস্থিত নির্বাচন ভবনের সামনে এ কর্মসূচি চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর বারোটার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় একশ নেতা-কর্মী নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোতে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করা হয় এবং পক্ষপাতমূলক আচরণ বন্ধের দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিকে ঘিরে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব, নৌবাহিনী ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ছাত্রদল সহযোগিতা করতে প্রস্তুত থাকলেও একটি স্বার্থান্বেষী মহল ভোটার স্থানান্তরের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের ষড়যন্ত্র করছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ভেতরে থাকা কিছু ব্যক্তিকে ব্যবহার করে অনিয়ম করার চেষ্টা চলছে। পরিস্থিতি উত্তপ্ত না করতে তিনি সংশ্লিষ্ট গোষ্ঠীর নাম প্রকাশ করেননি।

ছাত্রদলের আরেক নেতা বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দখল করেছিল। একই কৌশল জাতীয় নির্বাচনে প্রয়োগের চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন। এ ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে জানান তিনি।

এর আগে রোববারও ছাত্রদল নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ জানায়। পরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

নির্বাচন ভবনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

০৭:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬