০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুক হামলায় ১১ জন নিহত

  • Sarakhon Report
  • ০২:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • 191

সারাক্ষণ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছে। শনিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পুলিশ সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ বলছে, শুক্রবার রাত আটটার দিকে বেলুচিস্তান প্রদেশের নৌশকি শহরের কাছে ছয় বন্দুকধারী একটি বাস থামিয়ে লোকজনের পরিচিতি পত্র চেক শেষে পাঞ্জাবের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে আসা নয় শ্রমিককে অপহরণ করে।

স্থানীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা আল্লাহ বকশ বলেছেন, পরে মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূর থেকে এসব শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।নৌশকি জেলা প্রশাসনের কর্মকর্তা হাবিবুল্লাহ মুসাখাইল বলেছেন, পুলিশ ও আধাসামরিক বাহিনী হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করে। কিন্তু হামলাকারীরা ওই সময়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে একই হামলাকারীরা প্রাদেশিক এক পার্লামেন্ট সদস্যের গাড়ি লক্ষ্য করে হামলা চালালে দুই জন নিহত হয়। হামলার সময়ে গাড়িতে পার্লামেন্ট সদস্য ছিলেন না।উল্লেখ্য, দরিদ্রতম বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদীরা কয়েকদশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার রাতের এ  হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।

-বাসস

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুক হামলায় ১১ জন নিহত

০২:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪