১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

পুরুষের যৌন রোগ!

  • Sarakhon Report
  • ০১:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • 171

অধ্যাপক ডাঃ এস এম বখতিয়ার কামাল

শরীরের অন্যান্য রোগের মতোই এটা একটি রোগ। কিন্তু বেশির ভাগ সময়েই কেউ এ রোগের কথা স্বীকার করতে চান না আমাদের দেশে। যৌন রোগে আক্রান্ত হলেও এ বিষয়টি সহজে কারও কাছে বলতে চান না, এমনকি চিকিৎসকের কাছে পর্যন্ত অনেক বিষয় গোপন করেন। এতে চিকিৎসকের চিকিৎসা করতেও সমস্যা হয়ে যায়। আর যিনি আক্রান্ত হয়েছেন, তিনিও নানা ধরনের জটিলতায় ভোগেন। যৌন স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা নারী-পুরুষ সবার জন্যই জরুরি।

খেয়াল রাখা জরুরি- যৌন রোগ আক্রান্ত পুরুষ মিলনের সময় তার সঙ্গীর দেহে এসব রোগ সংক্রমিত করে। এ কারণে এগুলোকে যৌন সংক্রমিত রোগ বলা হয়। তাই এ বিষয়ে সচেতনতা প্রয়োজন। এসব রোগ যাদের আছে, অনেক সময় তারা তা জানেন না অথবা এ রোগের প্রতি কোনো নজর দেন না। তাই সমস্যা দেখা দেয়া মাত্র চিকিৎসকের কাছে যেতে হবে। একাধিক সঙ্গীর সঙ্গে সঙ্গম করলে এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
প্রতিরোধ- যৌন রোগ-প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটা হলো, যৌবনের শুরুতেই তরুণদের এ বিষয়ে জ্ঞান লাভে সহায়তা করা। তরুণ, যুবকদের থেকে শুরু করে বয়স্ক সবাইকে সচেতন করে তুলতে হবে নানা প্রকার যৌন রোগ হওয়ার কারণ এবং এগুলোর মারাত্মক পরিণতি সম্পর্কে।

এই রোগ-প্রতিরোধে বেশকিছু পদক্ষেপ নেয়া যেতে পারে-
১)বহুগামিতা দূর করতে হবে। ২) গোপন স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে সঙ্গমের পর। ৩) চিকিৎসা নিশ্চিত করতে, যাতে এই রোগ অন্যদের মধ্যে না ছড়ায়। ৪) কনডমের সঠিক ব্যবহার অনেক ক্ষেত্রে যৌনরোগ প্রতিরোধ করে। ৫) কেউ যদি মনে করেন তার যৌনরোগ আছে, তাহলে শিগগিরই সম্ভব পরীক্ষা এবং চিকিৎসা করানো উচিত। শুরুতে যৌনরোগের চিকিৎসা করা সহজ, পরে চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে।
এই সংক্রমণের চিকিৎসা যদি তাড়াতাড়ি করা না হয়, তাহলে পুরুষের মাধ্যমে নারীরা আক্রান্ত হবে। নারীদের জরায়ু, টিউব ও ডিম্ব কোষে সেটা সংক্রমণ হবে। এটা প্রথমদিকে সাংঘাতিক অসুস্থতার কারণ হতে পারে এবং পরে মহিলা বন্ধ্য হয়ে যেতে পারে। অথবা বারবার গর্ভ নষ্ট হতে পারে অথবা মৃত বাচ্চা প্রসব করতে পারে।
পুরুষের বেলায় অণ্ডকোষ আক্রান্ত হতে পারে। সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। এ ছাড়া দেখা দিতে পারে আরও নানা ধরনের সমস্যা। তাই কেউ আক্রান্ত হলে তাৎক্ষণিকই কোনো ধরনের সংকোচ না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

লেখক: অধ্যাপক ডাঃ এস এম বখতিয়ার কামাল
চেম্বার ডাঃ কামাল হেয়ার এন্ড স্কিন সেন্টার১৪৪ BTI     সেন্টারা গ্রীন রোড ফার্মগেট

জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

পুরুষের যৌন রোগ!

০১:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪