০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

পোড়া আত্মজা

পোড়া আত্মজা

মাঠের পর মাঠ পুড়ে যাচ্ছে আগুনে- যে আগুন চিনি না কেউ
ফসল শুধু নয়, পুড়ছে মাটি-
মাটি আমার কে? তার রস রক্ত হয়ে আমার শরীরে
তাই কি পুড়ছে মাটি?
এই রস, এই মাটি পোড়াতে চেয়েছিল কি কখনও
দানবেরা তাদের বৃহৎ দাঁতাল মুখাবয়ব নিয়ে।
যখন মাটি পোড়ে-
তখন কি শুধুই ফসল পোড়ে, ক্ষেতের পর ক্ষেতে
নাকি ঘর পোড়ে মাটিপুত্রের-
দেবতা পুড়ে সে ঘরে
সে ঘরে পুড়ে তার জোয়ান বউ-
আর তার মাতৃযোনি বেয়ে আসা
উভয়েরই আত্মজা?
কী থাকে লুকিয়ে আত্মজায়!
যে কেড়ে নেয় সব ভালোবাসা।
আত্মজা কি উত্তরাধিকারের বহতা নদী!
যখন আত্মজা পোড়ে-
পোড়ে ভবিষ্যত, শূন্য হয় মাঠ
পোড়া মাঠে কেবলই কঙ্কাল নয়-
ফিরে আসে আত্মজার দগ্ধ শরীরের
পোড়া মাংস খেতে
অদ্ভুত সেই সব জীব
যা মানুষের মতো,
অথচ মানুষ চেনে না তাদের।
দিকে দিকে যখন পোড়ে উত্তরাধিকারের বহতা নদী
তখনও কি নদীর জল হয় না আগুন!
কত আত্মজার রক্ত পেলে
কত দেবতার ভাঙা মূর্তি পেলে
কত স্রষ্টার আরাধনারতের গলিত
দেহ পেলে –
আর বস্ত্রহীনা নারীর দেহ উপুড় হয়ে
নদীর জলে লজ্জা ঢাকলে-
তবেই নদীর জল আগুন হয়?
নদীর জল আগুন না হলে কি নেভে না
মাঠের আগুন-
বাঁচেনা আর কোন আত্মজা…
সাগরে বয়ে নিয়ে যেতে উত্তরাধিকার।
তাই কি এমন আগুনে মাঠ পুড়লে
নীরবতা নেমে আসে প্রার্থনা হয়ে-
বুকের পাঁজরে আগুন জ্বালানোর আগুন হয়ে-
যা নদীর জলকে করবে আগুন।
তখন কি কোথাও কোন অন্ধকারে
কেউ কেউ ঘন হয়ে বসে
বসে প্রাণের প্রার্থনা রত হয়ে
যেখানে আকুতি জলকে আগুন করার-
যেখানে আকুতি পিশাচের দাঁত উপড়ে ফেলার
যেখানে আকুতি আত্মজা বাঁচানোর জন্য
পিতার বৃহৎ বক্ষকে আরও বৃহৎ হওয়ার।
যেখানে মাতার আঁচল হয়
পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র-
যা আজও কোন পরাশক্তি পারেনি
আবিষ্কার করতে –
যা সূর্যের শক্তিকেও বলে ক্ষুদ্রাতিক্ষুদ্র।
মায়ের আঁচল, শুধু কি আত্মজা বাঁচায় না
বাঁচায় পোড়া মাঠকে-
আঁচল আবার আহ্বান করে
নতুন জন্মদানে

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

পোড়া আত্মজা

০৫:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

পোড়া আত্মজা

মাঠের পর মাঠ পুড়ে যাচ্ছে আগুনে- যে আগুন চিনি না কেউ
ফসল শুধু নয়, পুড়ছে মাটি-
মাটি আমার কে? তার রস রক্ত হয়ে আমার শরীরে
তাই কি পুড়ছে মাটি?
এই রস, এই মাটি পোড়াতে চেয়েছিল কি কখনও
দানবেরা তাদের বৃহৎ দাঁতাল মুখাবয়ব নিয়ে।
যখন মাটি পোড়ে-
তখন কি শুধুই ফসল পোড়ে, ক্ষেতের পর ক্ষেতে
নাকি ঘর পোড়ে মাটিপুত্রের-
দেবতা পুড়ে সে ঘরে
সে ঘরে পুড়ে তার জোয়ান বউ-
আর তার মাতৃযোনি বেয়ে আসা
উভয়েরই আত্মজা?
কী থাকে লুকিয়ে আত্মজায়!
যে কেড়ে নেয় সব ভালোবাসা।
আত্মজা কি উত্তরাধিকারের বহতা নদী!
যখন আত্মজা পোড়ে-
পোড়ে ভবিষ্যত, শূন্য হয় মাঠ
পোড়া মাঠে কেবলই কঙ্কাল নয়-
ফিরে আসে আত্মজার দগ্ধ শরীরের
পোড়া মাংস খেতে
অদ্ভুত সেই সব জীব
যা মানুষের মতো,
অথচ মানুষ চেনে না তাদের।
দিকে দিকে যখন পোড়ে উত্তরাধিকারের বহতা নদী
তখনও কি নদীর জল হয় না আগুন!
কত আত্মজার রক্ত পেলে
কত দেবতার ভাঙা মূর্তি পেলে
কত স্রষ্টার আরাধনারতের গলিত
দেহ পেলে –
আর বস্ত্রহীনা নারীর দেহ উপুড় হয়ে
নদীর জলে লজ্জা ঢাকলে-
তবেই নদীর জল আগুন হয়?
নদীর জল আগুন না হলে কি নেভে না
মাঠের আগুন-
বাঁচেনা আর কোন আত্মজা…
সাগরে বয়ে নিয়ে যেতে উত্তরাধিকার।
তাই কি এমন আগুনে মাঠ পুড়লে
নীরবতা নেমে আসে প্রার্থনা হয়ে-
বুকের পাঁজরে আগুন জ্বালানোর আগুন হয়ে-
যা নদীর জলকে করবে আগুন।
তখন কি কোথাও কোন অন্ধকারে
কেউ কেউ ঘন হয়ে বসে
বসে প্রাণের প্রার্থনা রত হয়ে
যেখানে আকুতি জলকে আগুন করার-
যেখানে আকুতি পিশাচের দাঁত উপড়ে ফেলার
যেখানে আকুতি আত্মজা বাঁচানোর জন্য
পিতার বৃহৎ বক্ষকে আরও বৃহৎ হওয়ার।
যেখানে মাতার আঁচল হয়
পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র-
যা আজও কোন পরাশক্তি পারেনি
আবিষ্কার করতে –
যা সূর্যের শক্তিকেও বলে ক্ষুদ্রাতিক্ষুদ্র।
মায়ের আঁচল, শুধু কি আত্মজা বাঁচায় না
বাঁচায় পোড়া মাঠকে-
আঁচল আবার আহ্বান করে
নতুন জন্মদানে