০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৫)

অচল সিকি

‘তবু যদি তোমার মতো আবলুস কাঠ হতাম।’ খিলখিল করে হাসতে হাসতে জেবুন্নেসা ওর গায়ের ওপর ভেঙে পড়লো, ‘তোমাকে দেখে অনেক দিন আগের একটা কথা মনে পড়ছে, আমার দাদুর হাতের থেলো হুঁকো-‘

‘সন্দেহ কি! দ্যাখো না বিদঘুটে কালো বলেই রোজ রাত্রে কেমন সহজে অন্ধকারে নিখোঁজ হয়ে যেতে পারি।’

‘আচ্ছা, তোমার এই নোংরা কথা বলার স্বভাব কোনদিনই কি যাবে না ? শুনতে শুনতে যে কান পচে গেল!’

‘কানপচা রোগটা বংশের ধাত!’

‘থাক বাপু, খুব হয়েছে, আমাকে আর বকিয়ো না। বকতে বকতে আমার পেটে ব্যথা ধরে গিয়েছে!’

‘তা তো ধরবেই। তোমাদের ওই রোগটাই তো আমাদের খেলো।’

‘আচ্ছা তুমি কি বলোতো? ভালো কথা কি তোমার ঠোঁটে আসে না। সবকিছুরই একটা সীমা থাকা উচিত, বেশি কোনো কিছুই ভালো নয়।’

‘সেইজন্যেই তো বলি লিপস্টিকের খরচটা একটু কমাও। ওই সব ঘষে ঘষে দিন দিন ঠোঁটের যা ছিরি হচ্ছে তোমার। আর গা-গতর যতো বেশি বাক্সবন্দি করে রাখতে পারো ততোই ভালো, তোমার গায়ের রঙ দিন দিন কি রকম কালো হয়ে যাচ্ছে খেয়াল করেছ তা?’

‘তা নয় গো, আসলে কালো রঙটা খানিকটা ছোঁয়াচে!’

‘একথা তোমার ঐ আশা-ভরসাহীন বান্ধবীদের কাছে খবরদার বোলো না, হিংসে করবে।’

‘বয়ে গেছে হিংসে করতে। আমাদের আখতারীর এই সামনের এপ্রিলে বিয়ে। ভদ্রলোক ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজারে হাজার বারোশো টাকার চাকরি করে!’

‘রক্ষে করো, লাখ টাকা দিলেও এই শর্মা ফেঞ্চুগঞ্জে গিয়ে পচে মরবে না!’

জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৫)

১২:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫